রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরগুনার পাথরঘাটা উপজেলা পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরের দিকে পাথরঘাটা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) সকালে পাথরঘাটা পৌর শহরের ঈমান আলী সড়ক এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও যৌথবাহিনীর অভিযানে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত জামায়াত-বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

খোঁজ নিয়ে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরগুনার-২ আসনের পাথরঘাটা উপজেলায় জামায়াত এবং বিএনপি সমর্থিত নেতাকর্মীদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় উভয় পক্ষ থেকেই একাধিক মামলাও দায়ের করা হয়েছে। আর এ কারণেই পাথরঘাটার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামিদের ধরতে অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে পাথরঘাটায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় দায়েরকৃত মামলায় পৌর জামায়াতের আমির বজলুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এছাড়াও শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত পাথরঘাটার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন যৌথবাহিনীর সদস্যরা। এতে বিভিন্ন মামলায় এজাহারভুক্ত জামায়াত ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ