রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লকডাউনের দ্বিতীয় দিনে ফেরিতে লাশবাহী গাড়ির সঙ্গে ঢাকায় ফিরছেন যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সারা দেশে করোনা সংক্রমণরোধে সরকার ঘোষিত ১৪ দিনের কঠোর বিধি-নিষেধ বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয়েছে।

আজ দ্বিতীয় দিনে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১ জেলার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে জরুরি পণ্যসেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি  রাখা হলেও  সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়ি পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

পাটুরিয়া ফেরিঘাটে শনিবার সকালে দেখা যায় এমন চিত্র।

দৌলতদিয়া ঘাট থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের আসা সব ফেরিতেই যাত্রী ও যাত্রীবহনকারী গাড়ি পার হচ্ছে। শুধুমাত্র  দূরপাল্লার বাস চলাচল বন্ধ আছে।

<br />
লকডাউনের দ্বিতীয় দিনেও ঢাকায় ফিরছে মানুষ

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআউডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের (ভারপ্রাপ্ত) উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, জরুরি পণ্যসেবা, রোগী ও লাশবাহী গাড়ি পার করার জন্য ফেরি প্রস্তুত রাখা হয়েছে। তবে, সুযোগ বুঝে যাত্রী ও ছোট গাড়িও পার হয়ে যাচ্ছে। মানবিক কারণে তাদের ফেরি থেকে নামিয়ে দেওয়া যাচ্ছে না।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ