সোমবার, ০২ নভেম্বর ২০২৬ ।। ১৭ কার্তিক ১৪৩৩ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই বৃদ্ধ নিহত ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য’ ফাজিল-কামিল মাদরাসার গভর্নিং বডি বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে স্থগিত নবীজি (সা.) প্রতি মাসে কয়টি নফল রোজা রাখতেন? বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইন নাগরিকের মৃত্যু ‘আন্দোলনের নামে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে’ চট্টগ্রামের প্রবীণ আলেম শাহ সুলতান আহমদের ইন্তেকাল প্রফেসর হজরত হামীদুর রহমান রহ.-এর চলে যাওয়ার তিন বছর ‘ক্ষমতার ভাগ নয়, দেশ ও মানুষের কল্যাণই ইসলামী আন্দোলনের লক্ষ্য’

রোহিঙ্গা শরণার্থী শিবিরের মসজিদ গুঁড়িয়ে দিলো দিল্লি পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লির পুলিশ এবং বেসামরিক কর্তৃপক্ষ সেখানে অবস্থিত একটি রোহিঙ্গা ক্যাম্পের অস্থায়ী একটি মসজিদ গুড়িয়ে দিয়েছে। এক সপ্তাহ আগে ওই শিবিরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

রোহিঙ্গা শরণার্থী শিবিরের মসজিদ গুঁড়িয়ে দিলো দিল্লি পুলিশবৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে টারপলিন শিট এবং বাঁশ দিয়ে তৈরি মসজিদটি গুড়িয়ে দেয়া হয়। ওই শিবিরটি উত্তরপ্রদেশের সঙ্গে লাগোয়া দিল্লির দক্ষিণে মদনপুর খাদের এলাকায় অবস্থিত।

শরণার্থীরা জানায়, তারা মসজিদটি গুড়িয়ে না দিতে কর্তৃপক্ষের আবেদন জানানোর পরও তারা এমনটা করেছে। শিবিরটিতে প্রায় ৩০০ শরণার্থী রয়েছে। যাদের অধিকাংশই বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে পালিয়ে ভারতে আশ্রয় নেয়।

রোহিঙ্গা শরণার্থীরা বলছে, এখন তাদের নামাজ আদায়ের কোনও স্থান নেই। ৩৩ বছর বয়সী রোহিঙ্গা যুবক মোহাম্মদ বলেন, ফজর নামাজের কয়েক ঘণ্টা পর মসজিদটি ভেঙে দেয়ার কাজ শুরু হয়।

তিনি বলেন, প্রথমে তারা টয়লেট এবং ওয়াশরুমগুলো ভেঙে ফেলে। পরে তারা পানির কল উপড়ে ফেলে। এর ১০ মিনিটের মধ্যেই মসজিদটি গুড়িয়ে দেয়া হয়।

মোহাম্মদ বলেন, শরণার্থীরা প্রতিবাদের চেষ্টা করলে কর্মকর্তারা জানায় তারা ‘অবৈধ অভিবাসী’ যারা একটি ‘জমি দখল’ করে বাস করছে। তিনি বলেন, আমরা অনেক বোঝাতে চেয়েও ব্যর্থ হয়েছি। সূত্র: জাজিরা

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ