রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ঈদের দিনটি গণভবনেই কাটাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার দিনটি গণভবনেই কাটাচ্ছেন। তবে এ বছর করোনা মহামারীর কারণে সাধারণ মানুষের সঙ্গে প্রধা্নমন্ত্রীর সরাসরি শুভেচ্ছা বিনিময় করা হচ্ছে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজ সারা দিন গণভবনেই কাটাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টেলিফোনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। তিনি অনেককেই খুদে বার্তা দেন এবং গ্রহণ করেন। আজ অন্যবারের মতো গণভবনের স্টাফ এবং নিরাপত্তার দায়িত্বে যারা থাকেন, তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে।

তিনি জানান, ঈদের এই দুই দিন বিশেষ করে গণভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকে। যেকোনো মানুষ গণভবনে ঢুকতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন। কিন্তু করোনা মহামারীর কারণে গত বছর থেকে প্রধানমন্ত্রী জনগণের সেই অংশগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছেন। এটা তার জন্য একটি বেদনার বিষয়।

এক সরকারি কর্মসূচিতে তিনি সেই বেদনার কথা বলেছেন। সংক্রমণ নিয়ন্ত্রণে চলে এলে গণভবন আবার সাধারণ মানুষকে অভ্যর্থনা জানাবে।

প্রধানমন্ত্রী ঈদুল আজহা উপলক্ষে আজ দুটি গরু ও ছয়টি ছাগল কোরবানি দিয়েছেন উল্লেখ করে বিপ্লব বড়ুয়া জানান, এই কোরবানির মাংস গণভবনের কর্মচারী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী প্রতিবছরের মতো আ্জও দুস্থ মানুষের জন্য এতিমখানায় খাবার পাঠিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ