বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত ‘রাষ্ট্রপরিচালনার ক্ষেত্রে জনপ্রত্যাশা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে প্রাধান্য দিচ্ছে সরকার’  দাওরায়ে হাদিসের মেধাবৃত্তির অর্থ বোর্ডে পাঠিয়েছে আল-হাইআতুল উলয়া স্পিকারের সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ অপরাধের ধরন বদলালেও পুলিশের আধুনিকায়ন সম্ভব হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন নিয়ে আইনমন্ত্রীর সঙ্গে আলেম প্রতিনিধিদের মতবিনিময়

হজের পর ২৫ জুলাই থেকে দেওয়া হবে ওমরার অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

হজের পর ২৫ জুলাই থেকে ওমরা করার অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সৌদির হজ ও ওমরা মন্ত্রণালয়।

সৌদির হজ ও ওমরা প্রতিমন্ত্রীর পক্ষ থেকে জানানো  হয়েছে, ২৫ জুলাই থেকে প্রত্যেকদিন ২০ হাজার জনকে ওমরার অনুমতি দেওয়া হবে।

তিনি আরো বলেন, ওমরা কারীদের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হবে।

হজ পালনের জন্য মক্কা মুকাররমায় পৌঁছেছেন ৬০ হাজার হাজি। মসজিদে হারামে পৌঁছে তারা তাওয়াফে কুদুম করেছেন।মহামারী কালের দ্বিতীয় এই হজে শুধুমাত্র তারাই অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন যারা ভ্যাকসিন নিয়েছেন।

হজে আসা ইবাদতকারীদের করোনা ভাইরাস থেকে সুরক্ষিত রাখতে কঠোর স্বাস্থ্যবিধি ও সব ধরনের ব্যবস্থাপনা গ্রহণ করেছে সৌদি কর্তৃপক্ষ। হজের দিনগুলোতে অনুমতি ছাড়া কেউ মসজিদে হারাম এবং তার আশপাশের অঞ্চলে (আরাফাহ, মিনা, মুজদালিফা) প্রবেশ করতে পারবে না বলে কড়াকড়ি আরোপ করেছে সৌদি আরব।

Hajj with covid

সৌদি সরকারের পক্ষ থেকে এ বছরও শুধুমাত্র সৌদি নাগরিক ও সৌদি আরবে বসবাসরত প্রবাসীদের হজ পালনের অনুমতি দেয়া হয়েছে। এই অনুমতির অধীনে ৬০ হাজার ভাগ্যবান হজ আদায়ের সৌভাগ্য লাভ করবেন।

Haj 2020: Saudi authorities prepare for pilgrims' arrival on Mount Arafat - News | Khaleej Times

গত বছর  সৌদি সরকারের কঠোর বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধির মধ্যে পালিত হয়েছিল হজ। হেজের আনুষ্ঠানিকতা শেষে কারো মাঝে করোনা শনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে হজ সীমাবদ্ধ করার কারণে পুরা বিশ্বের মুসলমানদের মাঝে ক্ষোভ প্রকাশ তৈরি হয়েছে।

এ বছর ৬০ হাজার জনকে হজের অনুমতি দেওয়া হয়েছে যা ২০২০ সালের তুলনায় বেশি, তবে অন্যান্য সময়ের তুলনায় একেবারেই কম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ