রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দেশে পৌঁছেছে সিনোফার্মের কেনা ১০ লাখ ডোজ টিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা ১০ লাখ ডোজ টিকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছে।

শনিবার (১৭ জুলাই) রাত ১১টা ৩৫ মিনিটে টিকা বহনকারী বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দু’টি পৃথক কনসাইনমেন্ট রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে। বাকি ১০ লাখ ডোজ টিকা রাত ৩টার দিকে পৌঁছাবে।

এর আগে শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মীরজাদা সাবরিনা ফ্লোরা। এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দু’টি পৃথক কনসাইনমেন্ট রাত ১১টা ৩৫ মিনিটে ঢাকার বিমানবন্দরে এসে পৌঁছেছে।

শনিবার (১৭ জুলাই) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানান, বাণিজ্যিকভাবে কেনা প্রথম চালানে ১০ লাখ ডোজ টিকা নিয়ে একটি উড়োজাহাজ ৬টা ৪৬ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছেড়েছে। দ্বিতীয় চালানে বাকি ১০ লাখ ডোজ টিকা নিয়ে আরেকটি উড়োজাহাজ ৯টা ৪৫ মিনিটে বেইজিং এয়ারপোর্ট ছাড়বে।

এর আগে শুক্রবার (১৬ জুলাই) সন্ধ্যায় হুয়ালং ইয়ান জানিয়েছিলেন, ১৭ জুলাই চীন থেকে ২ মিলিয়ন ডোজ টিকা আসবে। এগুলো সিনোফার্ম থেকে বাংলাদেশ সরকারের কেনা টিকা।

প্রসঙ্গত, বাণিজ্যিকভাবে সিনোফার্ম থেকে কেনা ১০ লাখ ডোজ টিকার প্রথম চালান গত ২ জুলাই ঢাকায় আসে। পরদিন আরও ১০ লাখ ডোজ টিকা আসে সিনোফার্ম থেকে। শনিবারের ১০ লাখসহ সিনোফার্ম থেকে মোট ৩০ লাখ ডোজ টিকা এসেছে। চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম থেকে মোট দেড় কোটি ডোজ টিকা দেশে আসার কথা রয়েছে।

এছাড়া গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় গত ১৩ জুন আরও ছয় লাখ ডোজ টিকা উপহার হিসেবে পাঠায় দেশটি। সব মিলিয়ে ১১ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দিয়েছে চীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ