রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গ্রেফতারের ৭৮ দিন পর জামিনে মুক্তি পেলেন আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: হেফাজতের ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় নেতা আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী গ্রেফতারের ৭৮ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন। বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীর মেয়ের জামাই মাওলানা নাজমুল হাসান।

তিনি জানান, আজ রোববার (১৮ জুলাই) বিকাল ২ টায় ময়মসিংহ আদালতে আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীর জামিন শুনানি শেষ হয়। এরপর সন্ধ্যা সাতটায় ময়মনসিংহ কারাগার থেকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

এছাড়াও আজ একই সাথে মুক্তি পেয়েছেন কিশোরগঞ্জের হেফাজত নেতা মাওলানা মুহাম্মদুল্লাহ জামি।

এর আগে গত ২ মে ২০২১ সালে ময়মনসিংহ থেকে গ্রেফতার করা হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় এ নেতা। আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদীকে।

উল্লেখ্য, আল্লামা খালেদ সাইফুল্লাহ সাদী সদর উপজেলার মাইজবাড়ি এলাকার মাওলানা আরিফ রব্বানীর ছেলে। তিনি হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহসভাপতি (নায়েবে আমির) পদে ছিলেন। এ ছাড়া ইত্তেফাকুল ওলামা কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে রয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ