শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী

গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ হতে হবে বলে দাবি জানিয়েছেন মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ লতিফ। তিনি ইসরায়েলের দখলদারিত্ব ও বসতি স্থাপনের অবসান এবং ফিলিস্তিনিদের কাছে নিরাপদে ও দ্রুত মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানান। 

স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি এমন দাবি জানান।

আন্তর্জাতিক আইনের আওতায় জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো রাষ্ট্রকেই তার ক্ষমতা বা রাজনৈতিক জোটের জোরে সুরক্ষা দেওয়া উচিত নয়।

মোহাম্মদ লতিফ বলেন, ফিলিস্তিন ও অন্যান্য আরব ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। অবৈধ বসতি স্থাপন বন্ধ করতে হবে। ফিলিস্তিনিদের কাছে নিরাপদে, দ্রুত এবং পর্যাপ্ত পরিমাণে মানবিক সহায়তা পৌঁছাতে হবে। এছাড়া আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত এবং এই সংস্থার গৃহীত প্রস্তাবগুলোর প্রতি সম্মান প্রদর্শন ও তা বাস্তবায়ন করতে হবে বলেও দাবি জানান তিনি।

তিনি পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানা অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি মালদ্বীপের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য করার আহ্বান জানান।

লতিফ হরমুজ প্রণালী বন্ধ রাখা এবং সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান ও জর্ডানের ওপর হামলার নিন্দা জানান। পাশাপাশি সংকট প্রশমনে ওমান, পাকিস্তান ও কাতারের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন।

জলবায়ু বিষয়ক পদক্ষেপের ক্ষেত্রে তিনি বলেন, অর্থ অবশ্যই তাদের কাছে পৌঁছাতে হবে যাদের এটি প্রয়োজন। তিনি আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ৩১ (COP31)-কে “বাস্তবায়নমুখী কপ” (COP of delivery) হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

লতিফ বলেন, মালদ্বীপের মতো ছোট দ্বীপরাষ্ট্রগুলোর জন্য “জলবায়ু পরিবর্তনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো বিষয় নেই।”

তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী—উভয় ক্যাটাগরির সদস্যপদ বাড়ানোরও আহ্বান জানান।

সূত্র: আনাদোলু এজেন্সি

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ