রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

রোববার হাইয়াতুল উলিয়ার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের সর্বোচ্চ শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’ এর কেন্দ্রীয় পরীক্ষা উপকমিটি ও স্থায়ী কমিটির যৌথ উদ্যোগে এক বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল রোববার (১৮ জুলাই)।

সংস্থাটির কেন্দ্রীয় অফিস রাজধানীর আরামবাগে সকাল দশটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর (ভারপ্রাপ্ত) সভাপতি ও যাত্রাবাড়ী মাদ্রাসার মুহতামিম মহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান।

এ বিষয়ে সংস্থাটির অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান আওয়ার ইসলামকে জানান, আগামীকাল কেন্দ্রীয় পরীক্ষা উপ-কমিটি ও স্থায়ী কমিটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে সভাপতির অনুমোদক্রমে গতবছরের তাকমিল পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। এরপর দুপুর ১২ টা ৩০ মিনিটে সংস্থাটির ওয়েবসাইটে ফলাফল উন্মুক্ত করা হবে। পরীক্ষার্থীরা হাইয়াতুল উলইয়ার ওয়েবসাইটে (ওয়েবসাইট লিঙ্ক) রোল নং দিয়ে নিজেদের ফলাফল দেখতে পাবেন।

এছাড়া আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর ভেরিফাইড ফেসবুক পেজেও ফলাফল লিঙ্ক দেওয়া থাকবে বলে জানিয়েছেন অফিস সম্পাদক মাওলানা অসিউর রহমান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ