রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কাল তাকমিল পরীক্ষার ফলাফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ-এর (১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের) তাকমীল কেন্দ্রীয় তাকমিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামীকাল রবিবার (৭ যিলহজ্জ) মুতাবিক ১৮ জুলাই দুপুর ১২:৩০ মিনিটে।

হাইয়াতুল উলইয়ার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে জানানো হয়, ‘হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের আদেশক্রমে  ১৪৪২ হিজরী/২০২১ ঈসাব্দের দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল আগামীকাল রবিবার ৭ যিলহজ্জ ১৪৪২ হিজরী মুতাবিক ১৮ জুলাই ২০২১ তারিখ দুপুর ১২:৩০ মিনিটে প্রকাশিত হবে, ইনশাআল্লাহ’।

প্রসঙ্গত, তাকমিল পরীক্ষার ফলাফলের বিষয়ে গত ১৬ জুন (বুধবার) হাইয়াতুল উলইয়ার অফিসে এক বৈঠক থেকে ১১ জুলাই (৩০ জিলক্বদ) ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা হয়। তবে পরীক্ষা শেষ হওয়ার ৩ মাস ২ দিন পর গত ১০ জুলাই তাকমিল পরীক্ষার ফলাফল প্রকাশে আরো বিলম্বের কথা জানানো হয়েছিল হাইয়াতুল উলইয়ার পক্ষ থেকে।

শনিবার ১০ জুলাই  বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘কঠোর লকডাউন বলবৎ থাকায় ১৪৪২ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল প্রকাশ বিলম্বিত হচ্ছে। কোন জরুরি পরিস্থিতি উদ্ভব না হলে, ইনশাআল্লাহ, কুরবানীর ঈদের পূর্বে ফলাফল প্রকাশের আশা করছি।’

বিলম্বের কথা বলা হলেও  আজ (১৭ জুলাই) শনিবার এক বিজ্ঞপ্তিতে আগামীকাল ফলাফল প্রকাশের বিষয়ে নিশ্চিত করা হল হাইয়াতুল উলইয়ার পক্ষ থেকে। এতে করে আগামীকাল  শিক্ষার্থীদের দীর্ঘ দিনের অপেক্ষা শেষ হতে যাচ্ছে অবশেষে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল (বৃহস্পতিবার) শেষ হয়েছে ১৪৪২ হিজরীর হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় তাকমীল জামাতের পরীক্ষা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ