শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

৪ দিনের রিমান্ডে সজীব গ্রুপের চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে ৫২ শ্রমিক নিহতের ঘটনায় সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ ৮ জনের ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত কোম্পানিটির জুস কারাখানায় বৃহস্পতিবার বিকেলে অগ্নিকাণ্ড ঘটে।

নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুন আজ শনিবার এ রিমান্ড মঞ্জুর করেন। এর আগে এদিন বিকেলে ওই ৮ জনকে আদালতে হাজির করে পুলিশ। এ তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহবুবুর রহমান ইসমাইল বলেন, গ্রেপ্তার ৮ জনের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। তবে আদালত ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, আজ শনিবার দুপুরে সজীব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হাসেমসহ (৭০) ওই ৮ জনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্যরা হলেন— হাসিব বিন হাশেম (৩৯), তাওসীব ইব্রাহিম (৩৩), তানজীম ইব্রাহীম (২১), তারেক ইব্রাহিম (৩৫), শাহান শাহ আজাদ (৪৩), মো. সালাউদ্দিন (৩০) এবং মামুনুর রশিদ (৫৪)।

এদিকে, ২৯ ঘণ্টা চেষ্টা চালিয়ে কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে উদ্ধার কাজও শেষ হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক দেবাশীষ বর্ধন। আজ শনিবার বিকেল ৫টা ২০ মিনিটে পুলিশ ও কারখানার কর্মকর্তাদের কাছে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ