রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণের দামে আবারও পতন, ভরিতে কমল ৬ হাজার ১৮২ টাকা বোরগাঁও মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ঘিরে এলাকাবাসীর মতবিনিময় ‘জ্বালাও-পোড়াও করে আওয়ামী লীগের ফেরার স্বপ্ন ধ্বংসাত্মক’ কওমি আলেমদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক: ধর্মমন্ত্রী পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৮ কোটি ২১ লাখ টাকা ৯ ও ১৪ মাসে হাফেজ হলো হোসাইন ও ইকরাম সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়তে ছাত্র মজলিসের দায়িত্বশীলদের এগিয়ে আসার আহ্বান ডিসেম্বরে ঢাকায় আসছেন দুই মুসলিম দেশের সরকারপ্রধান! রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ মানবাধিকার সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন মুফতি ওয়াহিদুল আলম

পশুরহাট ও কোরবানির বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৩ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারি তথ্য মতে, এ সংখ্যা গত বছর কোরবানি হওয়া পশুর তুলনায় প্রায় ২৫ লাখ বেশি। যার পুরোটাই দেশীয় উৎস থেকে চাহিদা মেটানো হবে।

করোনার ফলে ভারত ও মিয়ানমারসহ বাইরের কোনো পশু দেশে প্রবেশ করতে পারবে না। স্থানীয় সরকার বিভাগের তথ্য অনুসারে, এ বছর দুই সিটি কর্পোরেশনের আওতায় প্রায় ২৩টি অস্থায়ী ও একটি স্থায়ী হাটে পশু কেনাবেচা হবে। তবে, করোনাভাইরাস মহামারিতে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

এ বছর কোরবানির পশুর হাটে ও পশু কোরবানির সময়ে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুসরণ করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৩ নির্দেশনা। প্রতিটি হাট কমিটিকে এসব কঠোর স্বাস্থ্যবিধি মেনেই হাট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে দেওয়া এসব নির্দেশনায় বলা হয়, পশুর হাট বসানোর জন্য পর্যাপ্ত খোলা জায়গা নির্বাচন করতে হবে। কোনো অবস্থায় বদ্ধ জায়গায় হাট বসানো যাবে না।

হাট বসানোর আগে ইজারাদারকে মাস্ক, সাবান, স্যানিটাইজারসহ জীবাণুমুক্ত করণ সামগ্রী সংগ্রহ করতে হবে। পরিষ্কার পানি সরবরাহ ও হাত ধোয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে তরল সাবান বা সাধারণ সাবানের ব্যবস্থা রাখতে হবে। নিরাপদ বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

পশুর হাটের সঙ্গে জড়িত সব কর্মকর্তা, কর্মচারী ও হাট কমিটির সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাট কমিটির সকলের ব্যক্তিগত সুরক্ষা জোরদার করা এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।

হাটের সঙ্গে জড়িত কর্মীদের স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দিতে হবে। জনস্বাস্থ্যের বিষয় যেমন মাস্কের সঠিক ব্যবহার, হাঁচি-কাশির শিষ্টাচার, শারীরিক দূরত্ব মেনে চলা, হাত ধোয়া, জীবাণুমুক্ত করণ- এ বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে।

স্বাস্থ্যবিধি সমূহ সার্বক্ষণিক মাইকে প্রচার করতে হবে। মাস্ক ছাড়া কোনো ক্রেতা-বিক্রেতা হাটের ভেতরে প্রবেশ করতে পারবেন না। হাট কর্তৃপক্ষ চাইলে বিনামূল্যে মাস্ক সরবরাহ বা এর মূল্য নির্ধারণ করে দিতে পারবেন।

প্রতিটি হাটে সিটি কর্পোরেশনের মাধ্যমে ডিজিটাল পর্দায় স্বাস্থ্য অধিদপ্তরের এসব নির্দেশনা প্রচার করতে হবে। পশুর হাটে প্রবেশের জন্য এ বছর প্রবেশপথ ও বাহির পথ আলাদাভাবে নির্দিষ্ট করতে হবে।

নির্দেশনা অনুসারে, পর্যাপ্ত পানি ও ব্লিচিং পাউডার দিয়ে পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করতে হবে। কোথাও