শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ ‌‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সেনাপ্রধানদের জরুরি বৈঠক অনুষ্ঠিত ‘নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ প্রধানমন্ত্রীর ৩০ কর্মসূচি অনুষ্ঠিত’ দেশি পেয়ারা: দামে কম, পুষ্টিতে সেরা কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪

পাথরের দাঁত লাগানোর বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: সময় থাকতে দাঁতের যত্ন নিন। সময় ফুরিয়ে গেলে আর যত্ন নেয়া হবে না। এমন কথা আমরা অনেক শুনেছি। বিশেষত কোনো কোনো মুরুব্বিগণ বলে থাকেন, যুবক বয়সে দাঁতের যত্ন নেইনি। তাই আজ শক্ত খাবার খেতে পারি না। মজার মজার সুস্বাদু ফল কিংবা গোশত ঠিকমত খেতে পারি না। বৃদ্ধবয়সে এমন অভিযোগ না করতে চাইলে যুবক বয়সেই নিন দাঁতের যত্ন।

তবে আজ জানবো আসল দাঁতের বদলে পাথরের দাঁত লাগানোর বিষয়ে কী বলে শরীয়ত। মোটকথা, কারো যদি আসল দাঁত পড়ে যায়, তাহলে সেই দাঁতের বদলে কি পাথরের দাঁত লাগানো যাবে? এমনই একটি প্রশ্ন দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে করেন জনৈক ব্যক্তি।

প্রশ্নে তিনি উল্লেখ করেন, আমার পরিচিত একজন মানুষের আসল দাঁত পড়ে গেছে। এখন তিনি কি পাথরের দাঁত লাগাতে পারবেন?

এ প্রশ্নের জবাবে দেওবন্দ থেকে বলা হয়, হ্যাঁ! ঐ ব্যক্তি তার পড়ে যাওয়া দাঁতের জায়গায় পাথরের দাঁত লাগাতে পারবেন। শরীয়তে এতে কোনো বিধিনিষেধ নেই।

এমডব্লিউ/