রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লালবাগ জামিয়া থেকে ৫ সিনিয়র শিক্ষককে অব্যাহতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: জামিয়া কুরআনিয়া আরাবিয়া লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ যুবায়ের, মুফতি সাখাওয়াত হোসাইন রাজিসহ ৫ জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। লালবাগ জামিয়ার একাধিক সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে। মাদরাসার শৃঙ্খলা ও স্বার্থবিরোধী কাজের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ এনে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় মাদরাসার মজলিসে শূরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন লালবাগ জামিয়ার সদরে শূরা আল্লামা হাবিবুর রহমান। (হাজি সাহেব হুজুর)। এ সময় মজলিসে শূরার সকল সদস্য উপস্থিত ছিলেন।

অব্যাহতি দেওয়া বাকি তিনজন শিক্ষক হলেন, জামিয়ার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দিন, মাওলানা নাসির ও মাওলানা সাইফুল্লাহ হাবিবী। এর মাঝে জামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও শূরা সদস্য মাওলানা মুহাম্মদ যুবায়ের ও মুফতি সাখাওয়াত হোসাইন রাজি গত আড়াই মাস ধরে কারাবন্দী রয়েছেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ