সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

রাজধানীতে ঢুকতে দেয়া হচ্ছে না গণপরিবহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লকডাউনের কারণে রাজধানী ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছে না কোনও ধরনের গণপরিবহন। তবে জরুরি সার্ভিসের আওতায় যেসব পরিবহন রয়েছে সেগুলোকে চলাফেরা করার সুযোগ দেয়া হচ্ছে।

মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে গাবতলী বাস টার্মিনাল ও আমিনবাজার বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, গাবতলী ব্রিজের আগে থেকেই গণপরিবহনগুলো ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং যাত্রী নামিয়ে দেয়া হচ্ছে। গণপরিবহন থেকে নামিয়ে দেয়ার কারণে বৃষ্টি উপেক্ষা করে সবাই পায়ে হেঁটে নিজেদের গন্তব্যে ছুটছেন।

সাভার থেকে আসা আমিন বলেন, ‘আমি গুলিস্তানের বাসে উঠেছিলাম। কিন্তু আমিনবাজার আসার আগেই আমাদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এ কারণে পায়ে হেঁটে যেতে বাধ্য হচ্ছি।’

করোনা সংক্রমণ ঠেকাতে হঠাৎ গণপরিবহন চলাচল বন্ধ করায় ক্ষোভ জানান অনেক যাত্রী। আবার অনেকে ইতিবাচক থাকলেও কেউ কেউ মনে করেন আগে থেকে জানিয়ে গণপরিবহন বন্ধ করা উচিত ছিল।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান জানান, লকডাউনের কারণে অন্য জেলা থেকে আসা গণপরিবহনগুলোকে ঘুরিয়ে দেয়া হচ্ছে। তাদের ঢাকায় ঢুকতে দেয়া হচ্ছে না।

এর আগে গতকাল সোমবার ঢাকার আশপাশের ৭ জেলায় বিধিনিষেধ (লকডাউন) ঘোষণা করেছে সরকার। আজ ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত ওই সাত জেলায় এই বিধিনিষেধ (লকডাউন) কার্যকর হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ