শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

ব্যাটারিচালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হরতালের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্যাটারিচালিত রিকশা ও ভ্যান বন্ধের সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার এবং নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে বরিশালে সড়ক অবরোধ এবং বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা। মিছিল এবং সমাবেশ থেকে সরকারি সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। দীর্ঘ প্রায় ১ ঘণ্টা সদর রোড অবরোধ থাকায় দুর্ভোগে পড়ে হাজার হাজার মানুষ। তবে পুলিশ ছিলো একেবারে নির্বিকার।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় রিকশা, ব্যাটারি রিকশা ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এবং রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ব্যানারে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয় হাজারো শ্রমিক। তারা সদর রোডে বসে পড়ে অবরোধ করেন। রিকশা-ভ্যান শ্রমিকের ব্যানারে সমাবেশ এবং সড়ক অবরোধ করা হলেও এর নেতৃত্বে ছিলেন জেলা বাসদের জেলা আহ্বায়ক ইমরান হাবিব রুমন এবং সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। সড়ক অবরোধকালে ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা।

সমাবেশ এবং সড়ক অবরোধে নেতৃত্বদানকারী বাসদ নেতা মনিষা চক্রবর্তী শ্রমিকদের রুটি-রুজির জন্য সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে হরতালের মতো কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারী দেন তিনি।

ঘণ্টাব্যাপী সদর রোড অবরোধের কারণে নগরীতে অসহনীয় যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ। এ সময় নিরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। সমাবেশ শেষে একই দাবিতে নগরীর প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।

এদিকে সরকারিভাবে ঘোষণা দেয়ার আগেই বরিশাল নগরীতে ব্যাটারি চালিত রিকশা-ভ্যান এবং অটোরিকশা চলাচল বন্ধে মাইকিং করে সিটি করপোরেশন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ