শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ১১ আশ্বিন ১৪৩৩ ।। ১৫ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, কমবে তাপমাত্রা ফের রিয়াদে হুথি হামলা, ড্রোন ভূপাতিতের দাবি সৌদির বিগত সরকারের টিকা না দেওয়ার খেসারত দিতে হচ্ছে আমাদের: স্বাস্থ্যমন্ত্রী জান্নাতের নেয়ামতের অপূর্ব বর্ণনা দিলেন মসজিদে নববীর খতিব জাতিসংঘ অধিবেশন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনি নারী সাংবাদিকের অবস্থা নিয়ে উদ্বেগ কওমি মাদরাসার মানোন্নয়ন ও অপপ্রচার মোকাবিলায় ঢাকায় মুহতামিম সম্মেলন সোমবার উচ্চাকাঙ্ক্ষা মুমিনের ঈমানি চেতনারই অংশ: মসজিদে হারামের খতিব রশীদ আহমদ ফেরদৌসের স্মরণে খেলাফত মজলিসের আলোচনা সভা গাজায় ইসরায়েলের গণহত্যা অবশ্যই বন্ধ করতে হবে: লতিফ

ডেকে নিয়ে বান্দরবানে ইমাম হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মোহাম্মদ ওমর ফারুক (৪৫) নামে এক নওমুসলিম ইমামকে বাসা থেকে ডেকে নিয়ে মসজিদের সামনে গুলি করে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৮ জুন) রাত সাড়ে ৮টায় উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের তুলা ঝিড়ি পাড়ায় এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির।

ওসি তৌহিদ বলেন, যেখানে হত্যার ঘটনাটি ঘটেছে সেটি থানা থেকে ১৭ কিলোমিটার দূরে ও দুর্গম। পায়ে হাটা পথে সেখানে যেতে হবে। সেনাবাহিনীর লংলাই সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। আমরাও রওনা দিয়েছি। কী কারণে এ ঘটনা সংগঠিত হয়েছে তা এখনই ধারণা করা যাচ্ছে না।

জানা গেছে, নিহত ফারুক নওমুসলিম ছিলেন। তিনি ত্রিপুরা সম্প্রদায়ের একজন সদস্য ছিলেন। এরপর কয়েক বছর আগে ইসলাম ধর্মগ্রহণ করেন তিনি। তুলাঝিড়িতে অস্থায়ী একটি মসজিদে ইমামতির দায়িত্ব পালন করতেন।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ