বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

সশরীরে হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, খুলবে না হল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা সশরীরে গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে স্থগিত পরীক্ষাগুলো আগে নেওয়া হবে। তবে, ক্লাস অনলাইনেই চলমান থাকবে বলে জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুন) একাডেমিক কাউন্সিলের এক সভায় এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে চবির উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, অসমাপ্ত বা অনলাইনে ক্লাস সম্পন্ন হওয়া সকল বিভাগের পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক এস এম সালামত উল্যা ভূঁইয়া বলেন, ‘অনলাইন পরীক্ষায় অনেক সীমাবদ্ধতা আছে। তাই সশরীরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে ক্লাসগুলো অনলাইনে হবে।'

তিনি বলেন, শিক্ষার্থী সংখ্যা যাতে বেশি না হয়, সে জন্য সকল অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রককে সমন্বয় করে পরীক্ষার তারিখ ও রুটিন দিতে বলা হয়েছে। একদিনে সব বিভাগ পরীক্ষা নিলে শিক্ষার্থী সংখ্যার আধিক্য হবে। এক্ষেত্রে অনুষদ ভিত্তিক একদিনে যদি ছয়টি বিভাগের পরীক্ষা নেয়, অন্যদিন অন্য ছয়টি বিভাগ পরীক্ষা নেবে। এভাবে সমন্বয় করা হবে।

তবে, বিশ্ববিদ্যালয়ের হল খোলার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ