রবিবার, ০১ নভেম্বর ২০২৬ ।। ১৬ কার্তিক ১৪৩৩ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শতাব্দীর পর শতাব্দী ধরে মক্কার আকাশে উড়ছে ‘হারামের কবুতর’ ন্যূনতম বেতন ৩০ হাজার টাকার দাবিতে মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ হিজাব পরেই আইন পেশায়, আজ তিনি যুক্তরাজ্যের প্রথম হিজাবি বিচারক নুসুক অ্যাপে প্রতিদিন মিলবে ওমরাহ জয়ের সুযোগ, সঙ্গে জমজমের পানি আশরাফ ফাউন্ডেশনের দুই যুগ পূর্তি উপলক্ষে ইসলাহি মাহফিল আজ শেখ হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ ইউসুফ (আ.)-এর জামা থেকে তিন শিক্ষা তুলে ধরলেন মসজিদে নববীর খতিব আইএবি ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত জুমার খুতবায় হাসিনাকে ‘স্বৈরাচার’ বলায় খতিবকে অব্যাহতি! জুলাই সনদ বাস্তবায়ন ও কওমি সনদের পূর্ণাঙ্গ স্বীকৃতির দাবি খেলাফত মজলিসের

গাজায় আবারও ইসরায়েলি বিমান হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৬ জুন) ভোরে গাজা শহরে এ হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তবে, তাৎক্ষণিক এই হামলায় হতাহতের খবর জানাতে পারেনি বিবিসি।

ইতোমধ্যে হামলার একটি ভিডিও টুইটারে প্রকাশ পেয়েছে।

হামলার বিষয়টি স্বীকার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, গাজা থেকে আগুন বেলুন উৎক্ষেপণের পাল্টা পদক্ষেপ হিসেবে বিমান হামলা চালানো হচ্ছে। তাদের যুদ্ধবিমান খান ইউনুস ও গাজা শহরে হামাসের পরিচালিত সামরিক স্থাপনায় আঘাত করেছে।

ইসরায়েলের দাবি, মঙ্গলবার গাজা থেকে উৎক্ষেপিত আগুন বেলুনে দক্ষিণ ইসরায়েলের অন্তত ২০টি ফসল ক্ষেতে আগুন লেগেছে।

গত মাসের শুরুতে টানা ১১ দিনের সংঘাতের পর ২১ মে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। এরপর এক মাস না যেতেই ফিলিস্তিনে বিমান হামলা চালাল ইসরায়েল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ