রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১২ আশ্বিন ১৪৩৩ ।। ১৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিদেশি আলেমদের বাংলাদেশ সফর নিয়ে দুটি কথা রাজধানীতে অনুষ্ঠিত হলো ‘ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স মিট-আপ ২০২৬’ ময়মনসিংহের শীর্ষ আলেমদের সঙ্গে এমপি মুফতি মোহাম্মদুল্লাহর সৌজন্য সাক্ষাৎ ‘সন্ত্রাস-চাঁদাবাজ নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সরকারের বিরুদ্ধে গণক্ষোভ বিস্ফোরিত হবে’ পরিবারিক শান্তি ও নিরাপদ দাম্পত্য নিয়ে ইনসাফ ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মশালা  ইলিশের প্রজনন রক্ষায় জেলেদের নৌকা-জাল জমা নেওয়ার প্রস্তাব দ্রুত বাড়ছে তিস্তার পানি, ভাঙন আতঙ্কে ৯ গ্রামের মানুষ সিলেটে মাইকিং করে সংঘর্ষে জড়ালেন দুই গ্রামের বাসিন্দারা, আহত ৩০ সুন্দরবনে ১৫ জন অপহরণের ঘটনায় আতঙ্কে জেলে-মহাজন বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মা-ছেলের মৃত্যু 

মৃত্যু কেবল আপন তোমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৃত্যু কেবল আপন তোমার
ইমরান নাজির

মৃত্যু কভু পর হবে না
যদিও সবাই হয়,
মৃত্যু তোমার আনবে ডেকে
এই জীবনের লয়।

মৃত্যুকে তাই ভয় করো ভাই
সদা স্মরো তাকে,
নাও নিয়ে নাও প্রস্তুতি তার
কাজের ফাঁকে ফাঁকে।

মৃত্যু কেবল আপন তোমার
নিয়ে যাবে কবর,
আপন আপন বলছো যাদের
রাখবেনা কেউ খবর।

প্রাণপাখিটা উড়ে গেলে
রাখবেনা কেউ ঘরে,
বাঁশ বাগানে আসবে রেখে
লাশটা কাঁধে করে।

চোখের পানি ফেলবে খানেক
থাকবে দু'দিন শোকে,
মেজবানি-ভাত দিতে দেরি
ভুলবে তোমায় লোকে।

ঠিকানাঃ সন্তোষপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম। শিক্ষার্থী, আলিম ২য় বর্ষ, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা, চট্টগ্রাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ