শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ।। ২৫ আশ্বিন ১৪৩৩ ।। ২৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমঞ্চে মারকাযু ফয়জিল কুরআনের আরেক সাফল্য বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলনের ডাক ধানমন্ডি তাকওয়া মসজিদে চলছে চার দিনের সিরাত অনুষ্ঠান ও প্রদর্শনী জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখতে কাল বসছে কমিটি উত্তম কথায় ভালোবাসা বাড়ে, কঠোর ভাষায় শত্রুতা: মসজিদে নববির ইমাম ফরিদাবাদের প্রবীণ মুহাদ্দিসের ছেলে নিখোঁজ, সন্ধান চায় পরিবার ওমরাহ পালন শেষে অভিনেত্রী বললেন- ‘জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন’ ‘প্রশ্ন ফাঁস ঠেকাতে প্রশাসনের ব্যর্থতা, বেকারদের সঙ্গে প্রহসন’ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছি ভেবেচিন্তে, কোনো সংশয় নেই: আমিরে মজলিস প্রশ্ন ফাঁসের ঘটনায় স্থগিত হওয়া যুব উন্নয়নের পরীক্ষা হবে ১৬ অক্টোবর

প্রধানমন্ত্রী সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাবিশ্বে উন্নয়নে রোল মডেল।

বিশ্বের প্রথম পাঁচ জন প্রধানমন্ত্রীর মধ্যে শেখ হাসিনা অন্যতম বলে উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছেন।’

মন্ত্রী বলেন, এতো উন্নয়নের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে আমাদের সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

শনিবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি, উপকরণ ও বাইসাইকেল, তার (মন্ত্রী) ঐচ্ছিক তহবিলের চেক এবং মসজিদ-মন্দির এর অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

পরিবেশ মন্ত্রী বলেন, দেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। গৃহহীনদের মুখে হাসি ফোটাতে সরকার বদ্ধপরিকর।

তিনি বলেন, সরকার দেশের অসহায় ও দরিদ্র মানুষদের বিভিন্ন ভাতার মাধ্যমে সহযোগিতা করছে। করোনা ভাইরাসে যখন সারা বিশ্বের উন্নয়ন কর্মকান্ড বন্ধ রয়েছে ঠিক তখনই বাংলাদেশে উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ