সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

নেতানিয়াহুর তীব্র সমালোচনায় সাবেক মোসাদ পরিচালক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সমালোচনা করেছেন দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক পরিচালক ইফ্রাইম হ্যালভি। সাবেক এই মোসাদ পরিচালকের অভিযোগ, নেতানিয়াহুর কারণে মোসাদের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, ইফ্রাইম হ্যালভি অভিযোগ করেছেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু গোয়েন্দা বাহিনী মোসাদের ক্ষতি করেছেন। মোসাদের সাবেক পরিচালক বলেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে জনসম্মুখে মোসাদের গোপন অভিযানের ক্রেডিট নিতেন। আর এতে তাদের সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাবেক মোসাদ পরিচালক ইফ্রাইম হ্যালভি বলেন, নেতানিয়াহু জেনে-শুনেই গোপন অভিযানের ক্রেডিট নিয়েছেন। অথচ নিয়ম হলো- গোপন অভিযানের খবর প্রকাশ করা যাবে না, ক্রেডিট নেওয়া যাবে না।

হ্যালভি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে মোসাদ প্রধানের দায়িত্ব থেকে অবসর নেন তিনি।

সাবেক এই গোয়েন্দা প্রধান মোসাদের সদ্য সাবেক প্রধান ইয়োসি কোহেনের বিদায় ও বর্তমান মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার অভিষেক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যেরও সমালোচনা করেন। তিনি বলেন,তারা গোয়েন্দা বাহিনীকে ক্রেডিট দেওয়ার পরিবর্তে নিজেদেরকে ফোকাস করতে চায়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ