বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

বেসরকারি কলেজে অনার্স-মাস্টার্স বন্ধ করে কর্মমুখী ডিপ্লোমা চালু হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আত্মকর্মসংস্থান বৃদ্ধি ও উদ্যোক্তা তৈরিতে বেসরকারি কলেজগুলোতে শুরু হচ্ছে বিভিন্ন শর্টকোর্স ও কর্মমুখী ডিপ্লোমা। আর এতে বন্ধ হবে কলেজগুলোর অনার্স-মাস্টার্স পর্যায়ের শিক্ষা। সরকারের এমন সিদ্ধান্তের কথা জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৬ মে) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি সরকারের এই পরিকল্পনার কথা জানান।

দীপু মনি বলেন, ‘বেসরকারি কলেজ পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি, পর্যায়ক্রমে এই অনার্স-মাস্টার্স বন্ধ করে দিয়ে সেখানে ডিগ্রি স্তরে শিক্ষার্থীরা পড়াশুনা করবেন, ডিগ্রি পরীক্ষা দেবেন।’ জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতেই এ পরিকল্পনা নেয়া হচ্ছে বলে জানান শিক্ষামন্ত্রী।

মন্ত্রী জানান, সব কলেজে অনার্স-মাস্টার্সের তেমন কোনো প্রয়োজন নেই। এতে করে অনেক ক্ষেত্রে শিক্ষিত বেকার তৈরি হচ্ছে।তিনি বলেন, সরকার শিক্ষিত বেকার তৈরি করতে চায় না। আমরা জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপ দিতে চাই। এ লক্ষ্যে উপযুক্ত শিক্ষা সম্প্রসারণের একটি প্রয়াস এটি। তবে এখনই কলেজগুলোতে অনার্স-মাস্টার্স বন্ধ হচ্ছে না বলেও জানান তিনি।

দীপু মনি বলেন, এই কাজটি একদিনে হঠাৎ করে বন্ধ করে দিয়ে করা যাবে না। সেজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমরা কাজ শুরু করেছি। ইতোমধ্যে কমিটি করে দেওয়া হয়েছে। তারা পুরো বিষয়টি দেখছেন। আর বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে এই সিদ্ধান্তগুলো নিতে হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ