বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আপনার প্রিয় সন্তানের দীনি আঙিনা ‘কারিমিয়া মুজাহিদিয়া কওমিয়া মাদ্রাসা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ ফয়জুল করীম- এর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত ‘কারিমিয়া মুজাহিদিয়া কওমিয়া মাদ্রাসা চেঙ্গাকান্দি’তে ভর্তি চলছে। ঢাকার অদূরে অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুরের এ প্রতিষ্ঠানটিতে আবাসিক ও অনাবাসিক ব্যবস্থপনায় আগ্রহী ছাত্ররা ভর্তি হতে পারবে।

মুফতি এইচ.এম. কাউসার বাঙালি পরিচালিত প্রতিষ্ঠানটিতে নাজেরা বিভাগ, হেফজুল কোরআন বিভাগ, কেরাতুল কোরআন আম ও খাস বিভাগ এবং শরহে জামী পর্যন্ত কিতাব বিভাগে ভর্তি চলছে। প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা পদে রয়েছেন বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব আল্লামা নুরুল হুদা ফয়েজী।

‘কারিমিয়া মুজাহিদিয়া কওমিয়া মাদ্রাসা’র বৈশিষ্ট্যসমূহের মধ্যে রয়েছে-
এক- বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড (বেফাক) ও বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত সিলেবাস।
দুই- আরবি, বাংলা, ইংরেজি, গণিত আলাদা অভিজ্ঞ শিক্ষক দ্বারা পাঠদান।
তিন- ক্লাসের পড়া ক্লাসেই তৈরি করে দেয়ার উন্নত ব্যবস্থা।
চার- রুচিসম্মত তিনবেলা খাবার পরিবেশন।
পাঁচ- নিরিবিলি পরিচ্ছন্ন মনোরম ক্যাম্পাস।

যাতায়াত- ঢাকা-চিটাগাং মহাসড়কে মোগরাপাড়া চৌরাস্তা ও মেঘনা ঘাট এর মাঝামাঝি চেঙ্গাকান্দি স্টেশন থেকে 50 গজ পূর্ব দিকে। প্রয়োজনে যোগাযোগ করতে পারেন- 01715 17216 ও 01890 284073

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ