শুক্রবার, ০৬ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম :
আলেমদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করছেন প্রধানমন্ত্রী ইন্তেকাল করেছেন দক্ষিণবঙ্গের প্রখ্যাত আলেম আল্লামা জহুরুল হকের সহধর্মিনী  ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১২৩০ নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের জামায়াতে যোগদানের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কবি মুহিব খান ইদ্রিস হত্যার বিচার দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল রমজানের অবহেলিত আমলটির নাম ইতেকাফ: শায়খ আহমাদুল্লাহ দারুননাজাত একাডেমিতে ম্যাথ কার্নিভাল ও অলিম্পিয়াড ‘রাষ্ট্র পরিচালনায় তাকওয়ার নীতি অনুসৃত না হলে কাঙ্ক্ষিত মুক্তি আসবে না’

২৮ মে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৮ মে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। কক্সবাজারে ভূ-গর্ভস্থ ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য উন্নয়ন কাজের কারণে এই বিঘ্ন ঘটতে পারে।

রোববার বিএসসিসিএল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজার সড়ক বিভাগ এবং কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক সড়ক উন্নয়ন কাজের পরিপ্রেক্ষিতে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন থেকে বিচ ম্যানহােল পর্যন্ত বর্তমান ভূ-গর্ভস্থ ক্যাবলের বিকল্প রুট হিসেবে নতুন একটি ভূ-গর্ভস্থ ক্যাবল রুট স্থাপনের কাজ সম্পন্ন করা হয়েছে।

এতে বলা হয়, নতুন রুটে স্থাপিত অপটিক্যাল ফাইবার ও পাওয়ার ক্যাবলের সঙ্গে এসএমডব্লিউ-৪ সাবমেরিন ক্যাবলের সংযােগ দেওয়ার কার্যক্রমসহ টার্মিনেটেড সার্কিটসমূহের সব ট্রাফিক নতুন ভূ-গর্ভস্থ ক্যাবল (বিচ ম্যানহােল থেকে কক্সবাজার ল্যান্ডিং স্টেশন)-এ স্থানান্তরে আগামী ২৮ মে বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ৮ ঘণ্টা সময়ের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

উল্লেখিত সময়কালে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে টার্মিনেটেড সব সার্কিটসমূহ বন্ধ থাকবে। তবে ওই সময়ে কুয়াকাটার সাবমেরিন ক্যাবল ও আইটিসি অপারেটরসমূহের সার্কিটগুলো চালু থাকবে। রক্ষণাবেক্ষণ কাজ চলাকালীন ইন্টারনেট গ্রাহকরা সাময়িকভাবে ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হতে পারেন বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ