বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা পশ্চিমবঙ্গে ‘ইনশাআল্লাহ’, ‘জাজাকাল্লাহ’ বলে বিপাকে পুলিশ কর্মকর্তা কুমিল্লা আইনজীবী সমিতিতে ইসলামী আইনজীবী পরিষদের মতবিনিময় চামড়া শিল্পে ইতালির বিনিয়োগ ও অংশীদারত্ব বাড়ানোর উদ্যোগ পশ্চিমবঙ্গে মধ্যরাতে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বাংলাভাষী মুসলিমদের! হারামাইনের নিরাপত্তা সব রাজনৈতিক বিরোধের ঊর্ধ্বে: পীর সাহেব চরমোনাই মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টায় বাংলাদেশের নিন্দা ফতোয়া ও আত্মশুদ্ধির ময়দানে মুফতি সাঈদ আহমদ রহ. সৌদিতে ১৩০০ বছরের পুরনো মসজিদের সন্ধান, দেয়ালে নবীজির নাম মক্কার নিরাপত্তা ও পবিত্রতার প্রতি হুমকি গ্রহণযোগ্য নয়: জমিয়ত

ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা ভারতের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এবার ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকোরমাইকোসিসকে মহামারি ঘোষণা করল ভারত। এ রোগটিকে মহামারি ঘোষণার জন্য দেশটির সব রাজ্যকে চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে রোগ সম্পর্কিত বিভিন্ন তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মহামারি সংক্রান্ত বিষয়টি নিয়ে রাজ্যগুলোকে চিঠি পাঠিয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লব আগারওয়াল।

চিঠিতে তিনি লেখেন, ‘মিউকরমাইকোসিসের শনাক্তকরণ, নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা সব সরকারি, বেসরকারি হাসপাতাল এবং মেডিকেল কলেজগুলোকে মেনে চলতে হবে’।

মহারাষ্ট্রে ইতোমধ্যে দেড় হাজারের বেশি ব্ল্যাক ফাঙ্গাসের রোগী চিহ্নিত হয়েছেন। ৯০ জনের মৃত্যুও হয়েছে এই রোগে। পশ্চিমবঙ্গেও পাঁচ জনের শরীরে এই রোগের উপস্থিতির প্রমাণ মিলেছে।

রাজস্থান এবং তেলাঙ্গানা ইতোমধ্যে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারি ঘোষণা করেছে। এখন সব রাজ্যকে একই পদক্ষেপ নিতে বললো ভারতের কেন্দ্রীয় সরকার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ