মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাকিস্তান হাইকমিশনে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ সব ধরনের এ‌ন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত কাতারের হাবিবুর রহমান যুক্তিবাদীর জানাজা বায়তুল মোকাররমে রিয়াদে কানাডার দূতাবাস বন্ধের ঘোষণা উপনির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত মসজিদুল হারামের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চার্জিং স্টেশন চালু রমজানে বাংলাদেশের জন্য সৌদির বিশেষ কর্মসূচি ‘নারী ও শিশুর প্রতি নৃশংসতা রোধে অপরাধের শাস্তি দৃশ্যমান ও কঠোর হতে হবে’ দিনে তিন বার মশা নিধন কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত ডিএনসিসির

খোলা থাকবে দেশের সব মার্কেট-শপিং মল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকাসহ সারা দেশের সব বাণিজ্য বিতান ও শপিং মল খোলা রাখার ঘোষণা দিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি। সোমবার (১৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংগঠনটির সভাপতি তৌফিক এহেসান বলেন, সরকারের সব নির্দেশনা মেনে ঢাকাসহ সারা দেশের সব বাণিজ্য বিতান, শপিং মল খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে থেকে ব্যবসায়ীরা স্বাস্থ্য দফতরের নীতিমালা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশাবলি পালন করে নিজে এবং ক্রেতাকে ঝুঁকিমুক্ত রেখে ব্যবসা পরিচালনা করতে চাইলে পারবেন। তবে কেউ যদি তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। সংগঠনটির পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে শপিং মল ও দোকানপাট খোলা রাখার অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়েছে।

তাতে আরও বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 'মাস্ক নাই সেবা নাই'-সহ সরকারি সব নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে পরবর্তী সরকারের নির্দেশনা না পাওয়া পর্যন্ত ঢাকা শহরসহ সারা দেশের সব বাণিজ্য বিতান, শপিং মল খোলা থাকবে।

এ প্রসঙ্গে বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মুহা. হেলাল উদ্দিন বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সারা দেশের দোকানপাট ও শপিং মল খোলা থাকবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ