বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

মেশকাতে ২য় স্থানসহ বেফাক বোর্ডে ঈর্ষণীয় সাফল্য মালিবাগ জামিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাজী আব্দুল্লাহ
মালিবাগ প্রতিনিধি>

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত কেন্দ্রীয় পরীক্ষায় প্রতিষ্ঠার পর থেকেই দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসা ঈর্ষণীয় সফলতা অর্জন করে আসছে। এরই ধারাবাহিকতায় ১৪৪২ হিজরী শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পরীক্ষায় ফযিলত মারহালায় সারা বাংলাদেশে ২য় স্থান অর্জন করেছে।

অংশগ্রহণকারী সর্বমোট ১৫৯ জন ছাত্রের মধ্যে মুমতায (স্টারমার্ক) লাভ করেছে ৫৩ জন। মেধা তালিকায় স্থান পেয়েছে ২৩ জন। জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) থেকে উত্তীর্ণ হয়েছে ৫৯ জন। আর জায়্যিদ বিভাগে উত্তীর্ণ হয়েছে ১৫ জন। মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুস সালাম আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন শায়খুল হাদিস আল্লামা কাজী মু'তাসিম বিল্লাহ রহ.। তার অক্লান্ত পরিশ্রমের ফলেই বাংলাদেশসহ সারা বিশ্বে মালিবাগ জামিয়ার নাম সুপ্রসিদ্ধ। বর্তমানে মালিবাগ মাদরাসার ভারপ্রাপ্ত মুহতামিম হিসেবে আছেন অত্র মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবু সাইদ।

ফলাফলের বিস্তারিত: ফযীলত মারহালায় মোট পরীক্ষার্থী ছিলো ৫০ জন। এর মাঝে ২য় মেধা তালিকাসহ মোট মেধাস্থান লাভ করেছে ১০ জন। মুমতায হয়েছে ১৪ জন। সানাবিয়া উলইয়া মারহালায় মোট পরীক্ষার্থী ৪৩ জন। এর মাঝে মেধাস্থান লাভ করেছে ১ জন। মুমতায ১৫ জন। মুতাওয়াসসিতাহ মারহালায় মোট পরীক্ষার্থী ২০ জন। এর মাঝে মেধা তালিকায় স্থান লাভ করেছে ৬ জন। মুমতায ৮ জন। ইবতিদাইয়্যাহ মারহালায় মোট পরীক্ষার্থী ৩৪ জন। এর মাঝে মেধা তালিকায় স্থান লাভ করেছে ৬ জন। মুমতায ৫ জন। হিফযুল কুরআন বিভাগে মোট পরীক্ষার্থী ছিলো ১২ জন। এর মাঝে মুমতায ১১ জন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ