মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

যেভাবে দেখবেন বেফাকের ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৪ তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

আজ সোমবার (১০ মে) দুপুর ৩ টা ২০ মিনিটে রাজধানীর কাজলার পাড় (ভাঙ্গাপ্রেস) বেফাক মিলনায়তনে ৪৪ তম কেন্দ্রীয় বেফাক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলন করে এ ফলাফল ঘোষণা করে বেফাক।

এ সময় বেফাক সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল তুলে দেন বেফাকের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, বেফাকের সহ-সভাপতি মাওলানা সফিউল্লাহ, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, (ভারপ্রাপ্ত) মহাপরিচাল মাওলানা মুহাম্মদ যুবায়ের, পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক, বারিধারা মাদরাসার মাওলানা মকবুল আহমদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরিদী, প্রমূখ।

এ সময় স্বাগত বক্তব্যে বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, মুরুব্বিদের নির্দেশনায় দায়িত্বশীলদের অক্লান্ত মেহনতের ফলে আমরা ফলাফল প্রকাশ করতে পেরেছি। এজন্য আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি।

বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান বলেন, আল্লাহর কাছে শোকর যে তিনি আমাদের দ্বারা এ কাজ নিয়েছেন। যারা কাজকে এ পর্যন্ত এনেছেন তারা অনেক মেহনত করেছেন। তাদের মেহনতের ফলে যখন কাজ এ পর্যন্ত আসছে, তাহলে আমরা বলতে পারি যে, আল্লাহ তায়ালা সবার মেহনত কবুল করেছেন।

তিনি বলেন, আমরা এ কাজ দীনের কাজ মনে করি। ইখলাসের সাথে করি। কোনো অহঙ্কার নেই। আল্লাহ যেনো আমাদের ইখলাসের সাথে কাজকে কবুল করে নেন।

নেতৃবৃন্দের বক্তব্যের পর ফলাফল ঘোষণা করেন বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক।

এ বছর প্রকাশিত ফলাফলে বেফাকের মোট গড় পাসের হাড় ৭৪.৪%।

ফজিলত মারহালায় গড় পাসের হাড় পুরুষ ৮০.৩৪%, মহিলা ৬৮.৫০%, সানাবিয়া উলইয়ায় গড় পাসের হাড় পুরুষ ৭২.৯৪%, মহিলা ৫৬.২৫%,
মুতাওয়াসসিতাহ মারহালায় গড় পাসের হাড় পুরুষ ৮৫.২৭%, মহিলা ৬৮.৬৪%,

ইবতিদাইয়্যা গড় পাসের হাড় পুরুষ ৭৫.৬১%, মহিলা ৬৬.৭৭%, হিফজ মারহালায় ৯৫.১৫%, ইলমুজ তাজভীদ ও কেরাত মারহালায় ৯০.৭৪%।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর রেজাল্ট দেখার নিয়ম

ব্যক্তিগত ফলাফলের জন্য গুগল লিঙ্ক https://wifaqresult.com ব্যবহার করে সন মারহালা ও রোল নম্বর দিয়ে আপনার রেজাল্ট দেখতে পাবেন।

মাদরাসা ওয়ারি ফলাফলের জন্য গুগল লিঙ্ক https://wifaqresult.com/madrasas ব্যবহার করে সন মারহালা ইলহাক নম্বর দিয়ে রেজাল্ট দেখতে পারবেন।

আর মেধা তালিকা পেà