বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাবির সিনেট ও প্রশাসন ভবনে তালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সিনেট ও দুই প্রশাসন ভবনে তালা লাগিয়েছে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা। রোববার দুপুর ২টার দিকে সিনেট ও প্রশাসন ভবনে তালা লাগিয়ে দেন তারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইলিয়াস হোসেন বলেন, শিক্ষামন্ত্রণালয় থেকে দেওয়া চিঠিতে এটা স্পষ্ট যে উপাচার্য দুর্নীতির সঙ্গে জড়িত। উনার মেয়াদ ৬ মে পর্যন্ত। শেষ সময়ে এসে বড় ধরনের অনিয়ম করবে বলে জানতে পেরেছি। উপাচার্য যাতে কোনো ধরনের প্রশাসনিক কার্যক্রম না করতে পারেন তাই আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি।

এর আগে সকাল ৮টার দিকে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দুপুর ২টায় উপাচার্য বাসভবনের তালা খুলে সিনেট ও প্রশাসন ভবনে তারা তালা ঝুলিয়ে দেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘আজ সাড়ে ১০টায় এফসি মিটিং ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা এখানে অবস্থান নেওয়ায় কমিটির সদস্যার ভেতরে যেতে পারেনি। ফলে সভাটি স্থগিত হয়েছে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ