শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৪ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধে শেষ হবে: ট্রাম্প সমাজের অনাচার-দুর্নীতি দূর করতে আত্মশুদ্ধির বিকল্প নেই: পীর সাহেব বরুণা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসম্মেলন শনিবার শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের নতুন কমিটি মেহফিলে উলফাত: মানিকগঞ্জে জামিয়া রাহমানিয়া আরাবিয়ার পুনর্মিলনী অনুষ্ঠান জাতীয় তাফসীর পরিষদের মহাসচিব আইসিইউতে, রোগমুক্তি কামনায় দোয়া ওমরাযাত্রীদের জন্য ৯ ভাষায় ৩৩ লাখের বেশি সচেতনতামূলক বার্তা সৌদির শিক্ষামন্ত্রীর বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিবের উদ্বেগ

ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনটির ৫৩ যাত্রীই মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইন্দোনেশিয়ার বালির সমুদ্রসীমায় নিখোঁজ হওয়া ‘কেআরআই নাংগালা-৪০২’ সাবমেরিনটির ৫৩ যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।

রোববার (২৫ এপ্রিল) সেনাপ্রধান মার্শাল হাদি তাজাহানতো সাংবাদিকদের বলেন, ‘খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ এবং উদ্ধার হওয়া বস্তুগুলোর ভিত্তিতে বোঝা যাচ্ছে সাবমেরিনটি ডুবে গেছে এবং এর সব নাবিকেরাই মৃত্যুবরণ করেছেন।’

তিনি জানান, সাবমেরিনটি তিনটি খণ্ডে ভেঙে যায়।

১৯৭০ এর দশকের শেষের দিকে এই সাবমেরিন তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে কাজ শেষ হয়।

ইন্দোনেশিয়ার পাঁচটি সাবমেরিন বহরের মধ্যে অন্যতম এই নৌযান গত বুধবার হলিডে দ্বীপ বালি থেকে সরাসরি টর্পেডো প্রশিক্ষণ অনুশীলনের সময় অদৃশ্য হয়ে যায়।

শনিবার নেভির চিফ ইউদো মারগোনো বলেন, উদ্ধারকর্মীরা টর্পেডো স্ট্রেইটনার অংশ, একটি গ্রিজ বোতল যা পেরিস্কোপে তেল ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়েছিল এবং সাবমেরিন থেকে জায়নামাজ ও প্রার্থনা করার সামগ্রীসহ বেশ কয়েকটি জিনিস পেয়েছেন।

সাবমেরিনটি খুঁজতে রিগুয়ের নামের যুদ্ধ জাহাজ শুক্রবার তল্লাশি এলাকায় পৌঁছায়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ