বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শিক্ষামন্ত্রীর সঙ্গে কওমি আলেমদের বৈঠক, নিয়োগ গেজেট জারির আহ্বান রাষ্ট্রপতি প্রার্থী হয়েও নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ চলছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নড়িয়ায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় বৃদ্ধ নিহত তারেক রহমানের নেতৃত্বেই কল্যাণমুখী রাষ্ট্র হবে বাংলাদেশ: মির্জা ফখরুল খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি

ভুয়া খবর ও নকল পেইজ তৈরি বন্ধ করতে ফেসবুকের 'পেইজ লেবেল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভুয়া খবর ও নকল পেইজ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা দূর করার জন্য এবার পদক্ষেপ গ্রহণ করেছে ফেসবুক। ‘পেইজ লেবেল’ নামের এক নতুন ফিচার চালু করতে যাচ্ছে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগ মাধ্যম। এই বিশেষ ফিচারে ফেসবুক পেইজগুলোয় এখন থেকে তিন ধরনের লেবেল বসবে।

বিশেষ এই ফিচারটি কীভাবে কাজ করবে, ব্যবহারের ফলে নিউজ ফিডে কী কী পরিবর্তন আসবে, তা একটি ছবিসহ টুইটারে পোস্ট করে বোঝানোর চেষ্টা করেছে ফেসবুক নিউজ রুম। ফেসবুক পেইজগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। পাবলিক অফিসিয়াল, ফ্যান পেজ এবং স্যাটায়ার পেজ। কোনো নিউজ যখন নিউস ফিডে আসবে, তখন সেখানে যে জায়গায় পেইজের নাম উল্লেখ করা থাকে, তার ঠিক নিচেই থাকবে এই তিন লেবেলের যে কোনো একটি।

ফেসবুক আরও জানিয়েছে, এই তিন লেবেলের মাধ্যমেই নিউজ ফিডে আসা খবর বিশ্বাসযোগ্য কি না, সেই বিভ্রান্তি দূর হয়ে যাবে। কারণ সব রাজনৈতিক বিষয় নিয়ে পরিচালিত হওয়া পেইজগুলোকে নিয়ে আসা হবে পাবলিক অফিসিয়াল লেবেলের অধীনে। ফলে ফেসবুক নিজেই দায়িত্ব নিয়ে রাজনৈতিক সংস্থাগুলোর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে, এর বাইরে থাকা পেইজের খবর ভুয়া বলে ধরতে হবে। তেমনই অন্য পেইজগুলোয় প্রয়োজন অনুসারে থাকবে ফ্যান পেজ ও স্যাটায়ার পেজ। এই লেবেল থেকে সেই সব পেইজের খবরের চরিত্রের বিষয়টিও স্পষ্ট হয়ে যাবে ইউজারের কাছে।

প্রসঙ্গত, বর্তমানে ফিচারটির টেস্টিং চলছে আমেরিকাতে। তবে কবে এটি পুরোপুরি চালু হয়ে যাবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ