সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আল্লামা গহরপুরীকে নিয়ে এমপি এম এ মালেকের কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা সড়ক প্রশস্তকরণে ভারতে মসজিদ ভাঙন, ব্যাপক পুলিশি নিরাপত্তা ‘যুবশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে কাজ করছে ১১০ প্রতিষ্ঠান’  কবর খুঁড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ৬ হজের সফর শেষে স্বাস্থ্য সচেতনতায় করণীয় এক দিনে হাম ও উপসর্গে ৮ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্র-মধ্যপ্রাচ্যসহ ইইউভুক্ত দেশগুলোতে খাদ্যপণ্য রফতানি হচ্ছে: বাণিজ্যমন্ত্রী যারা হিন্দু-মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করছে, তারা চরমভাবে ব্যর্থ হবে: ইন্দ্রেশ কুমার ২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ শিক্ষা কারিকুলামের পরিমার্জন চলমান, ২০২৮ সালে বাস্তবায়নের পরিকল্পনা

ফ্রান্সে মসজিদের দেয়ালে ইসলাম-নবীজি সা.কে অবমাননা করে গ্রাফিতি, নিন্দার ঝড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফ্রান্সের পশ্চিমাঞ্চলে একটি মসজিদের দেয়ালে ইসলামবিদ্বেষী স্লোগানের গ্রাফিতি আঁকার নিন্দা জানিয়েছে দেশটির সরকার। এই ঘটনাকে ফ্রান্সের ওপর হামলার সঙ্গে তুলনা করা হয়েছে।

ফরাসি সরকার বলছে, মুসলমানদের ওপর হামলা করা হলে তাতে ফ্রান্সকেই আঘাত করা হয়।

রোববার (১১ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স এমন খবর দিয়েছে। ফ্রান্সে মুসলিমবিদ্বেষ ও বৈরিতা ক্রমাগত বেড়েই চলছে। কয়েকদিন আগে আরও একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে।

রেন শহরের মসজিদটির একজন তত্ত্বাবধায়ক রোববার ভোরেই মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের দেয়ালে এই গ্রাফিতি দেখতে পান। এতে ইসলাম ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়েও অবমাননাকর মন্তব্য লেখা হয়েছে।

এছাড়া ফের ধর্মযুদ্ধ শুরুর কথা উল্লেখ করে ক্যাথলিসিজমকে রাষ্ট্রীয় ধর্ম ঘোষণার আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় রেন শহরের কৌঁসুলির কার্যালয় থেকে একটি তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় মুসলিম কাউন্সিলের সভাপতি মোহাম্মদ জায়দানিও এই ‘নোংরা ভাষার’ নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, আমরা এই প্রজাতন্ত্রের সন্তান। কিন্তু আমরা আজ ঘৃণা, সহিংসতা ও বর্বরতার কবলে।

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জেরার্ড ডারমানিন বলেন, ধর্মবিশ্বাসের মৌলিক স্বাধীনতার বিরুদ্ধে এটি বরক্তিকর হামলা। ফ্রান্সের অন্যান্য ধর্মাবলম্বীদের মুসলমানদেরও সমান সুরক্ষা পাওয়ার অধিকার আছে।

এই ঘটনাকে অসহ্য আগ্রাসন হিসেবে আখ্যায়িত করছে ফ্রেন্স কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। তারা রমজান আসায় এবং মুসলিমবিদ্বেষী কার্যক্রম বেড়ে যাওয়ায় ফরাসি মুসলমানদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ