বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ব্রাজিলকে ছাড়িয়ে সংক্রমণ তালিকায় ভারত দ্বিতীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল ভারত। গেল কয়েকদিন ধরেই দেশটিতে প্রতিদিন সংক্রমণের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। রোববারও (১১ এপ্রিল) একদিনে দেড় লাখেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।

ফলে বিশ্বে সংক্রমণ তালিকায় ব্রাজিলকে ছাড়িয়ে তিন থেকে দুই নম্বর স্থানে উঠে এসেছে দক্ষিণ এশিয়ার বৃহৎ এই দেশটি। আর তালিকায় তিনে নেমে গেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সোমবার (১২ এপ্রিল) ভোরে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ কোটি ৩৫ লাখ ২৫ হাজার ৩৬৪ জন। মারা গেছেন ১ লাখ ৭০ হাজার ২০৯ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২১ লাখ ৫৩ হাজার ৬৯৯ জন।

দেশটিতে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে রয়েছে মহারাষ্ট্র। রোববার এ রাজ্যে একদিনে ৬৩ হাজার ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৪৯ জন। দেশের মধ্যে প্রায় ৫২ শতাংশ রোগীই মহারাষ্ট্রের। সোমবার সকাল ৭টা থেকে মহারাষ্ট্রে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে।

এছাড়া ছত্তিশগড়, কর্নাটক, উত্তরপ্রদেশ, কেরালা ও পশ্চিমবঙ্গের অবস্থাও ভয়াবহ। সংক্রমণ বাড়তে থাকায় বেশিরভাগ রাজ্যেই রাত্রীকালীন কারফিউ জারি করেছে প্রশাসন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ