সোমবার, ২০ জুলাই ২০২৬ ।। ৫ শ্রাবণ ১৪৩৩ ।। ৬ সফর ১৪৪৮

শিরোনাম :
মিয়ানমার সীমান্তে ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী বন্যা: ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ঢাকা মহানগর দক্ষিণের অনুদান স্পেনের জয়ে সেজদা দেওয়ায় প্রতিবন্ধী যুবককে পেটাল আর্জেন্টিনা সমর্থকরা ওমরাহ ভিসা নিয়ে ‘বড় সুখবর’ দিলো সৌদি রেসিডেন্সি পারমিটে নতুন নীতি ঘোষণা সৌদির ‘শুনে রাখুন, ফজলুর রহমান ভয় পাবে না, আত্মসমর্পণও করবে না’ একাধিক পদে জনবল নেবে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ রেল পাচ্ছে ভারতের ২০০ ব্রডগেজ কোচ ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: পীর সাহেব চরমোনাই

ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা, বিদ্যুৎ বিপর্যয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। দেশটির নাতাজ পারমাণবিক কমপ্লেক্সে এই হামলা হয়। ফলে বিদ্যুৎ বিপর্যয় ঘটে বলে দাবি করেছে দেশটি। ইরান বলেছে, ‘এর জবাব দেওয়ার অধিকার তাদের আছে’। তবে এ ঘটনার পেছনে দেশটি কাদের দায়ী করছে এবং কিভাবে এর জবাব দিতে চায়, তা পরিষ্কার করেনি।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি বলেছেন, ‘নাতাজ পরমাণু সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার মাধ্যমে ইরানবিরোধীদের অক্ষমতারই প্রকাশ ঘটেছে।

এ ঘটনা তারাই ঘটিয়েছে, যারা ইরানের ওপর থেকে পরমাণু চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উঠে যাক, তা চায় না।’ তিনি আরও বলেন, ‘এ হামলার জবাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর এবং আন্তর্জাতিক পরমাণু কমিশনের ভূমিকা দেখতে চায় ইরান।’

রবিবার ভোরের দিকে ইরানের এই পারমাণবিক স্থাপনার বিদ্যুৎ সংযোগ চলে যায়। এর আগে গত বছরের জুলাই মাসে একই স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পরে ইরানের পরমাণু কমিশনের মুখপাত্র বেহরুজ কামালাফেন্দি ফার্স নিউজকে বলেছেন, ‘এ ঘটনায় কোনও প্রাণহানি বা পরিবেশ বিপর্যয়ের ঘটনা ঘটেনি।’ সূত্র: বিবিসি

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ