রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের ইন্দুরকানীতে মসজিদে আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে । নিহত মুয়াজ্জিনের নাম আ. আজিজ শিকদার (৫৩)।

বুধবার (৭ এপ্রিল) মাগরিবের আজানের সময় উপজেলার পত্তশী ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামের মৃত কাশেম আলী শিকদারের ছেলে।

জানা যায়, বুধবার মাগরিবের আজানের সময় আ. আজিজ বাড়ির জামে মসজিদে আজান দিতে গিয়ে মাইকের মাউথ হাত দিয়ে ধরলে বিদ্যুতায়িত হয়ে মসজিদের ফ্লোরে পড়ে যান। পরে মুসল্লিরা এসে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

তার ভাই আবুল শিকদার জানান, ভাই আজান দিতে গেলে আজানের শব্দ না পেয়ে আমিসহ মুসল্লিরা মসজিদের ভিতরে গিয়ে ভাইকে মাউথ বুকের উপরে ধরে ফ্লোরে পড়ে আছে। পরে সঙ্গে সঙ্গে মেইন-সুইস বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেই। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ