বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

দেশে আরও ৫৮ মৃত্যু, শনাক্ত ৫৬৮৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনাভাইরাসে একদিনে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। ২৪ হাজার ৫৪৮টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৮৩ জন রোগী শনাক্ত হয়েছে।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৯ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে। মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৩০ হাজার ২৭৭ জন হয়েছে।
গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৩৬৪ রোগী সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ৪৯ হাজার ৭৭৫ জন হয়েছে।

দেশে প্রথম কভিড-১৯ সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ, মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ