বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য ‘দলীয় স্বার্থ বিবেচনায় স্থানীয় সরকার নির্বাচন পেছানো একটি ফ্যাসিবাদী প্রবণতা’ হবিগঞ্জ ইকরা শিশুদের যুদ্ধবিরোধী অভিনব প্রতিবাদ ঢাকা-১৩সহ ৫ আসনের ব্যালট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের সরকার জাতিকে জুলাই গণঅভ্যুত্থান ভুলিয়ে দিতে চায়: আমিরে মজলিস ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি আহত দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, বাংলাদেশিসহ আহত ৪  ‘একটি প্রাণবন্ত সংসদ চাই, আলোচনায় সব সমস্যার সমাধান’

গণপরিবহন সংকট নিরসনে ঢাকায় ৬০টি দ্বিতল বাস নামাচ্ছে বিআরটিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ রোধে আসন ফাঁকা রেখে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করছে গণপরিবহন। এতে যাত্রীদের থেকে ৬০ শতাংশ বেশি ভাড়া নেয়া হচ্ছে। কিন্তু গণপরিবহন সংকটের কারণে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে ৬০টি দ্বিতল বাস নামানোর প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিআরটিসি সূত্র জানা গেছে, রাজধানীর বিভিন্ন রুটের ছয় শতাধিক বিআরটিসি বাস চলাচল করে। অন্যান্য গণপরিবহনের মত বিআরটিসি বাস অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করছে। এতে অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না। নির্ধারিত সময়ে অফিস বা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তাই এ উদ্যোগ নেয়া হয়েছে।

জানতে চাইলে বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম জাগো নিউজকে বলেন, যাত্রীদের ভোগান্তির কথা মাথায় রেখে বৃহস্পতিবার ৩৬টি দ্বিতল বাস নামানো হয়েছে। আগামী রোববার আরও ২৪টি বাস সড়কে যাত্রী পরিবহন শুরু করবে। এই বাসগুলো বিআরটিসির নির্দিষ্ট ডিপোতে মেরামত করে রাখা হয়েছিল।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ