বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন মুসলমানরা সব বিষয়ে আপস করতে পারে, ধর্ম ও ঈমানে নয়: আরশাদ মাদানী চট্টগ্রামে বাংলাদেশ খেলাফত মজলিসের পরামর্শ সভা মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জীকে দেখতে হাসপাতালে ঢাকা জেলা জমিয়ত নেতৃবৃন্দ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী ‘বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন করা হবে’  দেখাও সরল পথ

মিয়ানমারে গৃহযুদ্ধের আশঙ্কা, নিরাপত্তা পরিষদের সতর্কতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারে সামরিক জান্তার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ না নিলে দেশটিতে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বাধতে পারে বলে নিরাপত্তা পরিষদকে সতর্ক করেছেন জাতিসংঘে মিয়ানমারের দূত ক্রিস্টিন শ্র্যানার বার্গনার।

গতকাল বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি একথা বলেন। সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের অনুরোধ করেন তিনি।

নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে মতবিরোধ উপেক্ষা করে মিয়ানমারের জনগণের জন্য পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন ক্রিস্টিন। এছাড়া মিয়ানমারে গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘে মিয়ানমারের স্থায়ী প্রতিনিধি কিয়াও মো তুন। তবে বুধবারের বৈঠকে কোন সিদ্ধান্তে আসতে পারেনি নিরাপত্তা পরিষদ।

এদিকে, মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতাদের একটি দল অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরিকল্পনা নিয়েছে। এছাড়া অসহযোগ আন্দোলন জোরদার করতেও নানা পরিকল্পনা নিয়েছেন ক্ষমতাচ্যুত নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ