মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ২ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

লাইলাতুল বরাতে কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: লাইলাতুল বরাতে রাজধানীর পুরাণ ঢাকায় কিশোর গ্যাংয়ের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। তার নাম অনন্ত (১৭)। সোমবার (২৯ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে পুরান ঢাকার সূত্রাপুরের লালকুঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। এ ঘটনায় সজল আহমেদ (১৬) নামের অপর এক কিশোরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, সোমবার রাতে সূত্রাপুর থানার ফরাশগঞ্জ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে অনন্তকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু সাত্তার জানায়, রাত ১১টার দিকে অনন্ত ও সজল ফরাজগঞ্জ ঘাট এলাকায় অবস্থান করছিল। এ সময় স্থানীয় ফেরদৌস, আফসার, সাকিবসহ ১০-১২ জন কিশোর তাদের দুজনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। মুখ, হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করে তাদের ফেলে রেখে পালিয়ে যায়। পরে দুজনকেই হাসপাতালে নিয়ে আসলে অনন্ত চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মোহাম্মদ খান জানান, অনন্তের মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পেটে আর সাজুর পিঠে ছুরিকাঘাত রয়েছে। সাজুকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ