বুধবার, ১১ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২২ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় ৭শ’ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে নামলে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার শিকার হয় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় শনিবার (২৭ মার্চ) অজ্ঞাত ৫০০-৭০০ জনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ১৩০০ রাউন্ড গুলি ছুড়েছে। তবে মামলায় কারো নাম বা রাজনৈতিক পরিচয় উল্লেখ করেনি পুলিশ। পুলিশের কয়েকজন সদস্য আহতের কথা উল্লেখ করা হয়েছে মামলায়।

রোববার (২৮ মার্চ) দুপুরে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম হোসেন জাগো মামলার বিষয়ে এসব তথ্য জানান। তিনি নিজেই এ মামলার বাদী।

তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ ঘিরে শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত অন্তত ৫০০-৭০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় কারো নাম বা রাজনৈতিক পরিচয় উল্লেখ করা হয়নি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিভিন্ন ইউনিট প্রায় ১৩০০ রাউন্ড গুলি ছোড়ে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ