রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

শেখ হাসিনার রক্তবিন্দু থাকতে আ’ লীগ ক্ষমতাচ্যুত হবে না: সাধন চন্দ্র মজুমদার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগে কোনো হাইব্রিড, মাদকব্যবসায়ী ও মাস্তানদের স্থান নেই বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, মির্জা ফখরুল শুধু বলে বেড়ান যে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পদত্যাগ এতো সহজ নয়। শেখ হাসিনার একটি রক্তবিন্দু থাকতে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হবে না, পথ হারাবে না।

আজ মঙ্গলবার দুপুরে বদলগাছী উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বাষিক সম্মেলনে প্রধান বক্তা হিসেবে এসব এ কথা বলেন মন্ত্রী। সাধন চন্দ্র আরও বলেন, বর্তমান সরকারের আমলে বিএনপি, জামায়াত থেকে শুরু করে এমন কেউ নেই যে শেখ হাসিনার কাছ থেকে সুবিধা পায়নি। এ সরকারের আমলে কৃষককে সারের জন্য গুলি খেয়ে মরতে হয় না।

কৃষকরা ধানের ন্যায্য দাম পাচ্ছে। কম দামে সার পাচ্ছে। এখন সেচের অভাবে ধান নষ্ট হয় না। বিধবারা বিধবা ভাতা, বয়স্করা বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা, স্কুল কলেজে নতুন নতুন বিল্ডিং, রাস্তাঘাট, কালভার্ট হচ্ছে। তাই সঠিক সিদ্ধান্ত ও সঠিক নেতৃত্ব নিয়ে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে খাদ্যমন্ত্রী উল্লেখ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ