সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে হেফাজত মহাসচিবের সহধর্মিণীর ইন্তেকালে জমিয়তের শোক ফেনীতে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল চালকের ইরানের তেল-খার্গ দ্বীপ দখলে নেওয়ার হুমকি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট আজ শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানাবেন সব জেলা পরিষদ প্রশাসক চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন রহ. দারুল কুরআন মাদরাসার সবক উদ্বোধন মঙ্গলবার

অপহরণের ৮ মাস পর মেশকাত জামাতে পড়ুয়া ছাত্রী উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জেলার মুক্তাগাছা থেকে অপহরণের ৮ মাস পর মাদরাসা ছাত্রী উদ্ধার হয়েছে। প্রযুক্তি সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে গতকাল বৃহস্পতিবার (৪ মার্চ) সকালে মুক্তাগাছার মুজাটি বটতলা এলাকা থেকে অপহৃত জান্নাতুল ফেরদৌস সেতুকে (১৭) উদ্ধার করে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শ (এসআই) সাদেকুল ইসলাম জানান, গত বছরের ১৭ জুলাই সকালে মুক্তাগাছার টঙ্গীপাড়ার মৃত তুরাব আলীর মেয়ে রওজাতুল জান্নাত মহিলা মাদরাসা মেশকাত জামাতের ছাত্রী জান্নাতুল ফেরদৌস সেতুকে প্রতিবেশি আব্দুল লতিফের ছেলে রায়হান মিয়া বিয়ের প্রলোভনে বাড়ি থেকে নিয়ে যায়।

পরে সেতুর মা নুরজাহান বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা করেন। পর মামলা তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে।

সেতুকে উদ্ধারের বিষয়টি বৃহস্পতিবার (৪ মার্চ) সন্ধ্যায় প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের অবহিত করেন পিবিআই পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি জানান, ভিকটিম জান্নাতুল ফেরদৌস সেতু আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।

তবে অপহরণকারী রায়হানকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ