রবিবার, ২৯ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১০ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালি অতিক্রম করে দেশে এল ৩ হাজার ৮০০ টন এলপিজি বাসে জিপিএস সিস্টেম চালুর সিদ্ধান্ত, ঈদযাত্রা স্বস্তির ছিল: সড়ক পরিবহন মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠান সংস্কারে বরাদ্দ পাচ্ছেন ৩০০ এমপি বাড়ছে পড়ুয়া সংখ্যা, কর্মসংস্থান নিয়ে কী ভাবছে কওমি কর্তৃপক্ষ? দাওরায়ে হাদিসে পরিকল্পিত পড়াশোনা: প্রয়োজনীয় কিছু দিকনির্দেশনা ভারতীয় মুসলিমরা অনিরাপদ, কোণঠাসা ও অপমানিত: মাহমুদ মাদানী ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি চলমান নূরুল উলূম কুরিয়ারচরে ইফতা বিভাগ চালু, মিলবে নানা সুবিধা ভর্তি নিচ্ছে আল-জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলূম মাদরাসা যুদ্ধের প্রভাবে বাড়ছে রাজস্ব ঘাটতির শঙ্কা

জামিয়াতুল মানহালের খতমে বুখারি ১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি কিফায়াতুল্লাহ আযহারী পরিচালিত, জামিয়াতুল মানহাল উত্তরা ঢাকার খতমে বুখারি ও শিক্ষাসমাপনী মাহফিল আগামী ১ মার্চ সোমবার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন উম্মুল মাদারিস মুঈনুল ইসলাম হাটহাজারীর পরিচালনা পর্ষদের সদস্য ও সিনিয়র মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ হাফি.।

আরও উপস্থিত থাকবেন, খিলগাঁও মাখজানুল উলুমের প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা নূরুল ইসলাম জিহাদী, বি. বাড়িয়া দারুল আরকাম আল ইসলামিয়ার মহাপরিচালক আল্লামা শাইখ সাজিদুর রহমান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, জামিয়া রাহমানিয়া মোহাম্মদপুরের প্রিন্সিপাল এবং বেফাক মহাসচিব মুফতী মাহফুজুল হক।

এছাড়াও উপস্থিত থাকবেন, মুফতী মাসউদুল করীম, মাওলানা নাজমুল হাসান, মাওলানা আনীসুর রহমান, মাওলানা কামালুদ্দীন, মাওলানা শফীউল আলম এবং অন্যান্য শীর্ষ আলেমগণ।

No description available.

এ অনুষ্ঠানে ঢাকা ১৮ এর মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব মুহাম্মাদ হাবীব হাসানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

অনুষ্ঠানটি বেলা ২টা থেকে শুরু হয়ে এশা পর্যন্ত চলবে। এ অনুষ্ঠানটিতে শতাধিক হাফিজে কুরআন ও তাকমীল, ইফতা ও আদব সমাপনকারী ছাত্রদের সম্মাননা পাগড়ী প্রদান করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ