শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি হলেন ৫ পুলিশ কর্মকর্তা হজ-পরবর্তী জীবনে পরিবর্তন না এলে হজের শিক্ষা অপূর্ণ: শায়খ আহমাদুল্লাহ ‘সীমান্ত নিরাপত্তা ও মানবাধিকার প্রশ্নে কোনো আপস করা উচিত নয়’ ৩ জেলায় প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

আল্লাহ তায়ালা শাস্তির চেয়ে ক্ষমা করতে বেশি ভালোবাসেন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা নাঈম আহমদ।।

আল্লাহ তা'আলা ক্ষমাশীল। সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কুরআনের অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আ'লামীন নিজেকে ক্ষমাশীল বলে উল্লেখ করেছেন। সে জায়গায় আমাদের এই আশংকা করে থেমে থাকা সমীচীন নয় যে, আমি কবীরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ কি ক্ষমা করবেন?

প্রিয় ভাই! আল্লাহ তা'আলা শাস্তির চেয়ে ক্ষমা করতে বেশি ভালোবাসেন। আল্লাহ তা'আলা রাতের বেলায় চান যে, বান্দা দিনে যে সমস্ত অপরাধ করেছে, সেগুলোর জন্য আমার কাছে ক্ষমাপ্রার্থনা করুক। এমনিভাবে রাতের অপরাধীদের জন্যও দিনের বেলায় অপেক্ষায় থাকেন যে, বান্দা আমার কাছে ক্ষমাপ্রার্থনা করুক। নিম্নোক্ত মুসলিম শরীফে বর্ণিত হাদীসে দেখুন,

إِنَّ اللهَ عَزَّ وَ جَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوْبَ مُسِئُ النَّهَارِ وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوْبَ مُسِئُ اللَّيْلِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا.

আল্লাহ পাক রাতের বেলায় স্বীয় হাত বাড়িয়ে দেন, যেন দিনের অপরাধী তাঁর কাছে তাওবা করে। এমনিভাবে দিনের বেলায় স্বীয় হাত বাড়িয়ে দেন, যেন রাতের অপরাধী তাঁর কাছে তাওবা করে। এভাবে প্রতিদিন চলতে থাকবে, যতদিন না পশ্চিম দিগন্ত থেকে সূর্য উদিত হবে। [সহীহ মুসলিম, হাদীস নংঃ ৭১৬৫]

সুবহানাল্লাহ। আল্লাহ তা'আলা অত্যন্ত ক্ষমাশীল। তিনি ক্ষমা করতে ভালোবাসেন। সব সময় তিনি তাঁর বান্দার জন্য এই অপেক্ষায় থাকেন যে, বান্দা ক্ষমাপ্রার্থনা করবে, আর তিনি ক্ষমা করে দিবেন। سبحان الله و بحمده

সুতরাং প্রিয় ভাই! আপনি কবীরা গুনাহ করে ফেলেছেন। ভাবছেন- কী করবেন! আপনার কোনোই ভয় নেই। কৃত অপরাধ/গুনাহের জন্য সাথে সাথেই তাওবা করে নেন, স্রষ্টার দরবারে গুনাহটি পুনরাবৃত্তি না করার আরজি জানান। আল্লাহ যেহেতু নিজেই নিজেকে ক্ষমাশীল বলে উল্লেখ করেছেন, তাই তাঁর ক্ষমার ব্যাপারে দৃঢ় বিশ্বাস রেখে সেই কৃত গুনাহের পুনরাবৃত্তি করা থেকে বিরত থাকুন।

একজন পিতা তার সন্তানকে অবাধ্যতার কারণে বাড়ি থেকে বের করে দেওয়ার পর সন্তান বাড়িতে আসছে না। এমতাবস্থায় প্রত্যেক পিতাই চান যে, সন্তান কেন বাড়ির বাহিরে থেকে কষ্ট করছে, এসে ক্ষমা চাচ্ছে না কেন? তবেই তো আমি ক্ষমা করে দেই। ঠিক তেমনিভাবে আল্লাহ তা'আলাও বান্দাকে ক্ষমা করার ব্যাপারে অপেক্ষায় থাকেন, ক্ষমার হাত প্রসারিত করে দেন।

আল্লাহ তা'আলা আমাদের সবাইকে কবীরা গুনাহ থেকে বেঁচে থাকার তাওফীক দিন! আমীন।

লেখক: তরুণ আলেম, লেখক, হবিগঞ্জ, সিলেট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ