বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

সৌদি ও আমিরাতকে অস্ত্র যোগান বন্ধে ৯৯ মানবাধিকার সংগঠনের আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ কথিত আরব জোটের সামরিক আগ্রাসন বন্ধের জন্য রিয়াদ ও আবুধাবির কাছে অস্ত্র বিক্রি থামানোর আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক ৯৯টি মানবাধিকার সংগঠন। তারা দ্রুত ইয়েমেনে যুদ্ধ বন্ধ করা এবং দেশটির উপর অবরোধ প্রত্যাহারেরও আহ্বান জানিয়েছে।

শুক্রবার এক যৌথ বিবৃতিতে এসব মানবাধিকার সংগঠন বলেছে, অব্যাহত অবরোধ এবং সৌদি নেতৃত্বাধীন হত্যাযজ্ঞের কারণে গত ছয় বছরের যুদ্ধে ইয়েমেন এখন বিশ্বের সবচেয়ে মানবিক সঙ্কটাপন্ন দেশে পরিণত হয়েছে যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভয়াবহ নজির। মানবাধিকার সংগঠনগুলো বলেছে, সৌদি জোটের আগ্রাসনে ইয়েমেনের হাজার হাজার বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছে এবং বিপুলসংখ্যক স্থাপনা ও সেবা কেন্দ্র ধ্বংস হওয়ার কারণে জরুরি খাদ্য এবং ওষুধপত্রের সঙ্কট দেখা দিয়েছে।

মানবাধিকার সংগঠনগুলো আরো বলেছে, ইয়েমেনের মোট জনসংখ্যার শতকরা ৮০ ভাগের জন্য মারাত্মকভাবে মানবিক ত্রাণ জরুরি হয়ে পড়েছে যার মধ্যে এক কোটি ২০ লাখ শিশু রয়েছে। সৌদি নেতৃত্বাধীন জোটের অবরোধের কারণে এই ভয়াবহ বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে মানবাধিকার সংগঠনগুলো পরিষ্কার করে উল্লেখ করেছে। সূত্র : পার্সটুডে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ