রবিবার, ১৫ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৬ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম দেশগুলোর প্রতি ইরানের বার্তা ইসরায়েলের-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাল ইরান আগামীকাল উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে নেওয়া হবে সিঙ্গাপুর মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবার হাদির খুনিদের পালাতে সহায়তাকারীকে গ্রেপ্তার করল ভারত ট্রেনে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল বিএসসিএল ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই: ডিসি আমিনুল এত ক্যাডেট ও ইন্টারন্যাশনাল মাদরাসা লইয়া আমরা কী করিব? ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার জবাব দেওয়া হবে: ইরানি সেনাপ্রধান ‘ঈদযাত্রা সহজ করতে পরিবহন সিন্ডিকেট কঠোরভাবে নিয়ন্ত্রণ করুন’

এ বছরের জুলাই থেকে পরীক্ষামূলকভাবে চলবে মেট্রোরেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ২১ কিলোমিটার দৈর্ঘের মেট্রোরেলে এরই মধ্যে ৭ কিলোমিটারেরও বেশী রেল লাইন বসানো হয়েছে। উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশে এই রেল বসানো হচ্ছে। ১৭টি স্টেশনের ৫টির নির্মাণ কাজও এগিয়েছে অনেক দূর।

এ বছরের জুলাই থেকে পরীক্ষামূলকভাবে ট্টেন চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উত্তরার দিয়াবাড়িতে মেট্রোরেলের স্টেশন নির্মাণের কাজ অনেকটাই শেষের পথে। মুল ডিপো থেকে উড়াল পথে ট্টেন ওঠা নামার পথও প্রস্তুত হয়েছে। রেল মেরামত ও পরীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ডিপো এলাকায় তৈরী হয়েছে ১৪ কিলোমিটারেরও বেশী রেল পথ। দ্রুত সময়ের মধ্যে এর বাকি কাজ শেষ করতে কাজ করছেন শ্রমিকরা।

প্রকল্পের প্রথম অংশ উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত ১২ কিলোমিটার অংশে রেল বসানোর কাজ এগিয়ে চলছে। যা দৃশ্যমান হয়েছে ৭ কিলোমিটারেরও বেশী।

দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পিলার নির্মাণের কাজও শেষ পর্যায়ে। ফার্মগেইট এলাকায় পিলারের ওপর ভায়াডাক্ট বসানো হচ্ছে। আর শেষ অংশ মতিঝিল থেকে কমলাপুর রেলস্টেশন পর্যন্ত পরিসেবা স্থানন্তরের কাজও চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, আগামি ডিসেম্বরেই মেট্রোরেল চালুর পরিকল্পনা আছে তাদের।

মেট্রোরেলে যাত্রী ওঠা নামার জন্য তৈরী হচ্ছে দৃষ্টিনন্দন অত্যাধুনিক স্টেশন। এরই মধ্যে এসব স্টেশনের এলুমিনিয়ামের ছাউনিও তৈরী হয়েছে।

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ