বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

আফগানের ৭০ ভাগ তালেবানের নিয়ন্ত্রণে: জরিপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।।

যুদ্ধকবলিত আফগানিস্তানে এক জরিপে দেখা গেছে, দেশটির ৫২ শতাংশ তালেবান সেনাদের নিয়ন্ত্রণে৷ আর সরকারের নিয়ন্ত্রণে রয়েছে ৪৬ শতাংশ৷ এবং দেশটির ৫৯ শতাংশ জনগন তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলে বাস করে৷

আজ (রবিবার ১৪ ফেব্রুয়ারি) আফগান আফগান বার্তা সংস্থা, পাজোক এসব তথ্য জানিয়েছে৷ ২০২০ সালের ৩০ শে নভেম্বর থেকে ২০২০ সালের ৩ ফেব্রুয়ারী পর্যন্ত এই জরিপটি চালানো হয়েছিলো৷

জরিপে প্রকাশ পেয়েছে যে তালেবানদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলগুলির পরিমাণ ৩৩৭ হাজার বর্গকিলোমিটার, আর সরকারের নিয়ন্ত্রণাধীন অঞ্চল ২৯৭ হাজার বর্গকিলোমিটার। সংস্থাটি আরো জানায় , ১৮,০০০ হাজার বর্গকিলোমিটার উভয় পক্ষের নিয়ন্ত্রণাধীনের বাইরে রয়েছে৷

তবে তালেবান সেনাদের দাবী, দেশটির ৭০শতাংশ তাদের নিয়ন্ত্রণে রয়েছে৷ তবে আরবি বিবিসি নিউজেরও তথ্যানুসারে দেশটির ৭০% তালেবান সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে৷ সূত্র: আলখলিজ এবং আরবী বিবিসি নিউজ৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ