সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হজ মৌসুমে সেবা দিয়েছেন মক্কা মিউনিসিপ্যালিটির ৯ হাজারের বেশি স্বেচ্ছাসেবক পুকুরে ডুবে মাদরাসার হিফজ বিভাগের দুই শিক্ষার্থীর মৃত্যু ইস্তাম্বুলে তৃতীয় বৈশ্বিক ইসলামি অর্থনীতি সম্মেলন অনুষ্ঠিত ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

দেশের প্রতিটি থানা ও আদালতে প্রবাসী হেল্প ডেস্ক স্থাপন করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী ।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

কাতারস্থ আল নূর কালচারাল সেন্টারের মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম বলেছেন, দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত সততা একতা ও নিষ্ঠাপূর্ণ যে কোন কোন প্রয়াস সফলতার মুখ দেখবেই। আল নূর সেন্টার এর উৎকৃষ্ট প্রমাণ। প্রবাসীদের শিক্ষা সংস্কৃতি ও আর্থ-সামাজিক উন্নয়নের জন্য আল নূর সেন্টার এক যুগ ধরে কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ ও দল-মত নির্বিশেষে সকল বাংলাদেশীর জন্য আল নূর সেন্টার উন্মুক্ত।

আলনূর সেন্টার গণসংযোগ বিভাগের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত ১২ ফেব্রুয়ারি দোহা জাদিদ মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন আল নূর গণসংযোগ বিভাগের পরিচালক প্রকৌশলী আলিমুদ্দিন। গণসংযোগ বিভাগের সহযোগী পরিচালক প্রকৌশলী মনিরুল হকের উপস্থাপনায় এতে প্রধান আলোচক ছিলেন আল নূর নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মুস্তাকিম নূরুর রহমান। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন ক্বারী ইব্রাহিম।

বিশেষত সদ্যপ্রয়াত মাওলানা জসিমউদ্দিন মাশরুফের শাশুড়ি আম্মার মাগফিরাত ও পেয়ার মুহাম্মদের সুস্থতা কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বকর।

প্রাণবন্ত এই কর্মশালায় গণ সংযোগ বিভাগের সদস্যদের উদ্দেশ্যে মাওলানা ইউসুফ নূর বলেন,দেশের উন্নয়নে প্রবাসীদের সর্বোচ্চ অবদান থাকলেও তারা অবহেলিত ও নিরাপত্তাহীন। প্রবাসীরা দেশে গিয়ে বিপদে পড়লে প্রশাসনিক ও সামাজিক সাহায্য পায় না বললেই চলে।তাই প্রবাসীদের কল্যাণে প্রবাসীদেরই এগিয়ে আসতে হবে। তিনি দেশের প্রতিটি থানা ও আদালতে প্রবাসী হেল্প ডেস্ক খোলার দাবী জানান এবং এজন্য সকল প্রবাসী সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

অনুষ্ঠান শেষে সংগঠনের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নুর সদস্যদের সম্মতিক্রমে গণসংযোগ কর্মসূচী ২০২১ ঘোষণা করেন। সভাপতির ভাষণে প্রকৌশলী আলিমুদ্দিন ঘোষিত কর্মসূচী বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে সদস্যদের এ ব্যাপারে সক্রিয় ও তৎপর থাকার অনুরোধ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ