বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম ওয়াজ মাহফিলে প্রতিবন্ধকতা বন্ধ ও অনুমতি প্রক্রিয়া সহজ করার দাবি চৌধুরীপাড়া মাদরাসায় দেওবন্দের মুহতামিমের দরসে হাদিস ও দোয়া মাহফিল আলজেরিয়ায় আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতা, আবেদন আহ্বান ইফা’র পটিয়া মাদরাসার দুই দিনের মহাসম্মেলনের অনুষ্ঠানসূচি প্রকাশ ঈমানের শক্তি যত বাড়বে, আমলও তত সুন্দর হবে: দেওবন্দের মুহতামিম

ফিলিপাইনে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিপাইনের ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির সিসমোলজি সংস্থা জানায়, দক্ষিণাঞ্চলীয় প্রদেশে এই ভূকম্পনের ঘটনা ঘটে।

আজ রোববারের (৭ ফেব্রুয়ারি) এ ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও আফটার শকের আশঙ্কা করা হচ্ছে।

জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স এর আগে জানিয়েছিল, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ এবং গভীরতা ১০ কিলোমিটার।

পরে ফিলিপাইনের ইনস্টিটিউট অব ভলকোনোলজি অ্যান্ড সিসমোলজি জানায়, তারা ভূমিকম্পটির গভীরতা ১৫ কিলোমিটার শনাক্ত করেছে এবং এটি ছিল টেকটোনিক। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত। নিয়মিতই দেশটিতে ভূমিকম্প দেখা দেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ